চট্টগ্রাম   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মহেশখালীতে রশিদ মিয়া ব্রিজের সংযোগ সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফরিদ

মহেশখালী প্রতিনিধি:    |    ০৮:৩২ পিএম, ২০২৬-১১-২৮

মহেশখালীতে রশিদ মিয়া ব্রিজের সংযোগ সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফরিদ

মোহাম্মদ মহি উদ্দিন :
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। সংযোগ সড়কটি নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করছেন এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহামুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সিরাজুল মোস্তফা বাঁশি, তরুণ বিএনপি নেতা আ.স.ম. জাহেদুল হক নাহিদ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এলাকাবাসীর মতে, একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা এলাকার সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। দীর্ঘদিন ধরে যোগাযোগের ক্ষেত্রে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়েছে, সংযোগ সড়কটি নির্মিত হলে সেসব সমস্যা অনেকটাই লাঘব হবে। পাশাপাশি সড়কটি ব্যবহার করে স্থানীয় মানুষ সহজে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারবেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকিতে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে এবং কাজের গুণগত মান বজায় রাখা হবে। রশিদ মিয়া ব্রিজের সংযোগ সড়কটি বাস্তবায়িত হলে মহেশখালীর স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে মনে করছেন।

রিটেলেড নিউজ

পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : ‘মাদক ছেড়ে মাঠে চল’—স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়া...বিস্তারিত


চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৫ টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকা! 

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৫ টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকা! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের  মাঝেরফাঁড়ি বাজার এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থে...বিস্তারিত


ঈদগাঁওয়ে জব্দকৃত বালু সংরক্ষণ গেইটে ফাঁকা গুলি বর্ষণ: যুবলীগ নেতা মিনার মেম্বার আটক

ঈদগাঁওয়ে জব্দকৃত বালু সংরক্ষণ গেইটে ফাঁকা গুলি বর্ষণ: যুবলীগ নেতা মিনার মেম্বার আটক

ঈদগাঁও প্রতিনিধি : : মিসবাহ উদ্দীন: কক্সবাজারের ঈদগাঁওয়ে   ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত বালু সংরক্ষণ গেইট এল...বিস্তারিত


ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযান শুরু

ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযান শুরু

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় টানা এক মাস ধরে জ্বলতে থাকা পরà¦...বিস্তারিত


প্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ

প্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ

মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সাà¦...বিস্তারিত


মানব পাচার রোধে সিআইডি ও সাংবাদিকদের যৌথ প্রশিক্ষণ

মানব পাচার রোধে সিআইডি ও সাংবাদিকদের যৌথ প্রশিক্ষণ

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করতে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর