শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:০৬ এএম, ২০২১-০৫-১৮
উখিয়া- প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবছার বাপের পাড়া এলাকায় বৌদ্ধ বিহারের সীমানা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী।
১৭ মে বিকাল ৪ টা সময় পাবর্ত্য এলাকার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু দীপক বড়ুয়া এর আমন্ত্রণে ও এলাকাবাসীর অনুরোধে, বিরোধীয় স্থানে উপস্থিত হয়ে বৌদ্ধ মন্দিরের সীমানা সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে বিরোধীয় উভয় পক্ষের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সমস্যার সমাধান করতে সক্ষম হন।
এসময় উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম, ৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ সেলিম কায়ছার ও স্থানীয় ২নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ মাহবুবুল আলম।
এছাড়া স্থানীয় মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।
সমস্যা সমাধান পরবর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ খাইরুল আলম চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে সুন্দর জীবন যাপনের ক্ষেত্রে রত্নাপালং ইউনিয়নের সুনাম যুগের পর যুগের।
সেই ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে আহবান জানান।
তিনি আরো বলেন ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে যে কোন ধরনের সমস্যা সমাধানে তিনি সদা জাগ্রত।
এসময় চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী উক্ত বৌদ্ধ মন্দিরের সীমানা সংক্রান্ত বিরোধ সুচারুরুপে সমাধান করায় এলাকাবাসী এবং বিরোধীয় পক্ষগণ জনাব চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited