চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় ৬টি বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজসহ আটক ১

চকরিয়া প্রতিনিধি:    |    ১১:১১ এএম, ২০২২-০৩-১৭

চকরিয়ায় ৬টি বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজসহ আটক ১

কক্সবাজারের চকরিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫’র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মো: লেদু মিয়া (৪৬) নামের এক দুধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এসময় ছয়টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১৫। বুধবার (১৬ মার্চ) রাত ১০টায় র‌্যাব-১৫’র সহকারি পুলিশ সুপার (এএসপি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃত- মো.লেদু মিয়া (৪৬) চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নবী হোসেনের ভাই। র‌্যাব-১৫’র সহকারি পুলিশ সুপার মো.বিল্লাল উদ্দিন (এএসপি) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, লেদু মিয়া একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনা, মাছের ঘের দখল ছাড়াও গরু চোর সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। তাকে ধরতে বেশ কিছুদিন ধরে র‌্যাব-১৫’র নিজস্ব সোর্স কাজ করছিলো। সোর্সের মাধ্যমে র‌্যাব-১৫ এর কাছে গোপন সংবাদ আসে সন্ত্রাসী লেদু মিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চৌয়ারফাঁড়ি স্টেশনের আবদুল মান্নানের খামার বাড়িতে অপরাধমুলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। 

পরে র‌্যাব বুধবার ভোর ৫টার দিকে ওই খামার বাড়িতে অভিযান চালিয়ে লেদু মিয়াকে গ্রেফতার করে। এসময় সন্ত্রাসী লেদু মিয়া র‌্যাবের জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মতে আব্দুল মান্নানের খামার বাড়ির একটি সেমিপাকা ঘরের ভিতর খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ছয়টি দেশীয় তৈরী একনলা বন্দুুক এবং ১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করি। ওই প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও উল্লেখ করেন, সন্ত্রাসী লেদু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, গরু চুরি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তাকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, র‌্যাবের হাতে গ্রেফতারকৃত মো: লেদু মিয়াকে বুধবার রাতে আমাদের থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় র‌্যাবের এক কর্মকর্তা বাদি হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহারটি মামলা হিসেবে চকরিয়া থানায় রেকর্ড করা হয়েছে।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর