শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:০৬ পিএম, ২০২২-০২-১০
মার্চে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলার কথা পাকিস্তানের। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। মূল স্কোয়াডে খেলোয়াড় রাখা হয়েছে ১৬ জন, পাঁচজন রিজার্ভে।
আগামী ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট করাচিতে ১২ মার্চ এবং লাহোরে ২১ মার্চ থেকে তৃতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। গত বছর দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলা হারিস রউফ ফিরেছেন দলে। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন বিলাল আসিফ।
২০২০-২১ মৌসুমে নিউজিল্যান্ডে সর্বশেষ টেস্ট খেলা শান মাসুদও ফিরে পেয়েছেন জায়গা। করোনায় আক্রান্ত হয়ে ছিটকে পড়া আবিদ আলির জায়গায় আসছেন তিনি। অন্যদিকে ইয়াসির শাহকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে।
চলতি পাকিস্তান সুপার লিগের বাইরে থাকা টেস্ট খেলোয়াড়রা বুধবার (১৬ ফেব্রুয়ারি) করাচিতে অনুশীলন ক্যাম্প শুরু করবেন। পিএসএলের পর যোগ দেবেন বাকিরা।
পাকিস্তান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলি, সাজিদ খান, শান মাসুদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মাহমুদ।
রিজার্ভ খেলোয়াড়
ইয়াসির শাহ, কামরান গোলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited