চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিমান বাহিনী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা :মামলা করলেন নিহত নাহিদের বাবা

নিজস্ব প্রতিবেদক    |    ০১:১৪ পিএম, ২০২৫-০৩-০৫

বিমান বাহিনী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা :মামলা করলেন নিহত নাহিদের বাবা

কক্সবাজার শহরে বিমানবন্দরের পশ্চিমে বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় শিহাব কবির নাহিদ নিহতের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। ঘটনার এক সপ্তাহ পরে ৩ মার্চ (সোমবার) রাতে নিহতের পিতা মো. নাসির উদ্দিন বাদি হয়ে কক্সবাজার সদর থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে আসামি হিসেবে কারও নাম উল্লেখ না থাকলেও শিহাব কবির নাহিদ নিহতের জন্য 'বিমান বাহিনীর সদস্যদের' দায়ী করা হয়েছে।
এজাহারের একাংশে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি বেলা ১২ টার দিকে স্থানীয় মহিউদ্দিন নামের এক যুবক বাদিকে অবহিত করেন বিমান বাহিনীর এক সদস্যের গুলিতে তাদের একমাত্র পুত্র সন্তান শিহাব কবির নাহিদ মারা গেছেন এবং মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতালে গিয়ে মরদেহটি দেখেন এবং ময়নাতদন্ত শেষে ধর্মীয় প্রক্রিয়ায় দাফন সম্পন্ন করেন।
বিমান বাহিনীর সদস্য বা অন্য কারও সঙ্গে শিহাব কবির নাহিদের কোন প্রকার বিরোধ নেই উল্লেখ করে এজাহারের অপর একটি অংশে দাবি করা  হয়েছে, ২৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় স্থানীয় জাহেদুল ইসলাম নামের এক যুবককে বিমান বাহিনীর সদস্যরা ঘাটিতে নিয়ে গিয়ে নির্যাতনের খবরে উত্তেজনা তৈরি হয় এবং জাহেদুলকে ছাড়িয়ে আনতে গিয়ে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্য এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। ওই সময় উচ্ছুক জনতার সাথে রাস্তায় কি হচ্ছে দেখতে বের হন শিহাব কবির নাহিদ। সমিতি পাড়ার নাঈমের বাসার সামনে আসলে শিহাব কবির নাহিদের মাথায় গুলি লাগে। এতে আহত নাহিদকে বিমান বাহিনীর সদস্যরা তুলে ঘাঁটিতে নিয়ে যায়। ওখানে দীর্ঘক্ষণ রক্তরক্ষণে মারা যান নাহিদ।
কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানিয়েছেন, নিহতের পিতা বাদি হয়ে দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভূক্ত হয়েছে। এর আগে ১ মার্চ বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনায় আরও একটি মামলা করেছে বিমান বাহিনী। যেখানে দুই জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তবে নাম উল্লেখ দুই জনের নাম পরিচয় জানাননি তিনি।
তবে বিমান বাহিনীর পক্ষে দায়ের করা এজাহারে দেখা গেছে সার্জেন্ট মো. জিয়াউর হক বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন। যেখানে আসামি হিসেবে অভিযুক্ত রয়েছেন, রাহাত ইকবাল ওরফে ইকবাল বাহার ও এজাবত উল্লাহর নাম। দুইজনই সমিতি পাড়ার বাসিন্দা।
এজাহারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলায় ৪ সদস্য আহত এবং সরকারি গাড়ি ও সম্পদ ভংচুর করার কথা উল্লেখ রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে বিমানবন্দর পশ্চিমে বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই সময় গুলিবর্ষণে এক যুবক নিহত এবং অনন্ত ১৭ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জন বিমান বাহিনীর সদস্যও ছিলেন।
নিহত শিহাব কবির নাহিদ (৩০) একই এলাকার শিক্ষাবিদ নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ি।
ঘটনা সম্পর্কে আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছিল,  “কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত সোমবার বিমান বাহিনী ঘাঁটির উপর অতর্কিত হামলা চালিয়েছে। বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট হতে একজন স্থানীয় লোকের মটর সাইকেলের কাগজপত্র না থাকায় বিমান বাহিনীর প্রভোস্ট কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এসময় সমিতি পাড়ার আনুমানিক দুই শতাধিকেরও বেশি স্থানীয় লোকজন বিমান বাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদেরকে বাঁধা দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সংখ্যা বৃদ্ধি পেলে বিমান বাহিনীর চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতি পাড়ার কতিপয় দুষ্কৃতকারী লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছুড়ে। এসময় দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হন যার মধ্যে বিমান বাহিনীর ৪ জন সদস্য (১ জন অফিসার ও ৩ জন বিমানসেনা) আঘাতপ্রাপ্ত হন এবং শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্যগণ কর্তৃক বিমান বাহিনীর Rules of Engagement অনুয়ায়ী ফাঁকা গুলি ছোড়া হয়, তবে স্থানীয় জনসাধারণের উপর কোন প্রকার তাজা গুলি ছোড়া হয়নি। বিমান বাহিনীর সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। “

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর