শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:১৯ পিএম, ২০২৫-০৩-০৪
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে রূপসী চাকমা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে দুর্গম দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর মরদেহের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও থানায় কেউ অভিযোগ করেননি।
ভিডিওতে দেখা যায়, রূপসী চাকমার স্বজনরা মরদেহ ঘিরে আর্তনাদ ও কান্না করার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছেন। নিহতের স্বামীর নাম হেমন্ত চাকমা।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, ‘সকালে গ্রামে ঢুকে আমাদের কর্মীদের লক্ষ্য করে জনসংহতি সমিতির (সন্তু লারমা নেতৃত্বাধীন) সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে স্থানীয় বাসিন্দা রূপসী চাকমা মারা যান। এ সময় গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।’
পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘সকালে দুটি আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এই নিয়ে নিহতের পরিবার, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেননি।’
অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এখন যেন মাদকের হটস্পট। এই দুই উপজেলার ১১টি ইউনিয়নের এমন কোনো à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী এলাকার অংশারঝিরি থেক...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের আলীকদম প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, বন ও বৈচিত্র্যময় কৃষিজ উৎপাদনে সমৃদ্ধ একটি পাহাড়ি à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বান্দরবানের দূর্গম পাহাড়ে প্রযুক্তিনির্ভর সুপেয় পানিতে স্বস্তি ফিরেছে লক্ষাধিক মানুষের। এà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited