চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উখিয়ায় পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা

অনলাইন ডেস্ক:    |    ০৮:৩৩ পিএম, ২০২৬-০৯-২৩

উখিয়ায় পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটাতে বাধা দেওয়ায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী (বন মুন্সি) ইসমাইল আহত হয়েছেন বলেও জানা গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উখিয়া বন রেঞ্জের থাইংখালী বনবিটের গজোঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গজোঘোনা এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে ডাম্পারযোগে মাটি পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় বনকর্মীরা পাহাড় কাটার কাজে বাধা দেন।

বন বিভাগের অভিযোগ, পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জসিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক বন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হামলা চালায় বলেও অভিযোগ করা হয়েছে। এতে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন মুন্সি ইসমাইল আহত হন।

পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে হামলার অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 তথ্যসূত্র:
--https://shorturl.at/LsB1v

রিটেলেড নিউজ

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সফরে শাহপরীর দ্বীপকে পর্যটন এলাকা ঘোষণা 

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সফরে শাহপরীর দ্বীপকে পর্যটন এলাকা ঘোষণা 

ইমরান নূর: কোঅর্ডিনেটর : মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ সফরের অংশ হিসেবে তিনি উপজেলার হোয়াইক্যং, সাবরাং ও শাহপরীর দ্বীপ এল...বিস্তারিত

দুরপাল্লায় ৮ পয়সা, সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

দুরপাল্লায় ৮ পয়সা, সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

খবর বিজ্ঞপ্তি : জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া পুণঃনির্ধারণের ক্ষেত্রে পতিত স্বৈরাচারের পদাঙ...বিস্তারিত

টেকনাফে বিএনপি নেতার পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল

টেকনাফে বিএনপি নেতার পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফে এক বিএনপি নেতা আয়োজিত পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার অ...বিস্তারিত

দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার!

দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার!

খবর বিজ্ঞপ্তি :     নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম...বিস্তারিত

জেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত 

জেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত 

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক দায়িত্বশীল বৈঠক ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল সা...বিস্তারিত

টেকনাফে নৈশপ্রহরী হত্যা, মামলায় যুবদল নেতাসহ ১৪ জন

টেকনাফে নৈশপ্রহরী হত্যা, মামলায় যুবদল নেতাসহ ১৪ জন

টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফে সামান্য কথা কাটাকাটির জেরে নাজির হোসেন (৪০) প্রকাশ ‘ডাক্তার’ নামে এক নৈশপ্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়...বিস্তারিত

সর্বশেষ খবর