শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:৪৫ পিএম, ২০২৬-১০-০১
গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্তির নাম মো. রিজভী, সে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
ঘটনার পর মেয়েকে দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষার্থীর মা। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শ্রীপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়ের কোনো সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি জানান, রিজভী অস্ত্রের মুখে জোরপূর্বক তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলেন, তার মেয়ে জীবিত নাকি মৃত—এমন কোনো তথ্যও তাদের কাছে নেই। তিনি দ্রুত সময়ের মধ্যে পুলিশি অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন জানান।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই উত্যক্ত করত ছাত্রদল নেতা রিজভী। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে রিজভীকে শাসন করে ছাত্রীর পরিবার। এরপরও ওই ছাত্রীকে উত্যক্ত করেই যাচ্ছিল সে। পরবর্তীতে রিজভীকে থামাতে না পেরে মেয়ের মা বিষয়টি তার মা নিলুফা বেগম ও বাবা মনির হোসেনকে জানালে তারা ছেলেকে কোনো শাসন না করে ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়, তবে প্রস্তাব ফিরিয়ে দেয় ছাত্রীর পরিবার।
বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কলেজ ছাত্রী তার বাসার সামনে দোকানে কেনাকাটা করতে যান। দোকানের সামনে যাওয়া মাত্রই কলেজ ছাত্রীকে অস্ত্রের মুখে জোরপূর্বক টানাহেঁচড়া করে গাড়িতে তুলে নিয়ে যায় রিজভী ও তার কয়েকজন সহযোগী।
ছাত্রদল নেতা মো. রিজভী (২৪) শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে। এ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে অভিযুক্ত করে ভুক্তভোগী কলেজ ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম গণমাধ্যমকে জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারে কাজ করে যাচ্ছে।
তবে, ভুক্তভগী মেয়ের মা সাংবাদিকদের জানায়, থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করার পরও পুলিশ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃত ওই কলেজছাত্রীর কোনো সন্ধান মেলেনি।
উল্লেখ্য যে, একই দিনে (২৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায়ও এক স্কুল শিক্ষিকাকে পিস্তলের মুখে জোরপূর্বক সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টা করে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহ। ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তথ্যসূত্র:
১। অস্ত্রের মুখে কলেজছাত্রীকে অপহরণ ছাত্রদল নেতার, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের
– https://tinyurl.com/52shwap8
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited