শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫১ এএম, ২০২১-০৩-১৯
আত্মরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে নতুন উদ্যমে প্রশিক্ষণ শুরু করেছে কক্সবাজার মার্শাল আর্ট ক্লাব।
বৃহস্পতিবার (১৮মার্চ) বিকালে কক্সবাজারের আলীরজাঁহাল সায়মা ওশান সিটি মার্কেটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কারাতে জগতের গ্রান্ড মাষ্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম। মার্শাল আর্ট ক্লাবের সভাপতি মোর্শেদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ও আত্মরক্ষায় মার্শাল আর্ট এর বিকল্প নেই। আপনার শিশু সন্তানকে মার্শাল আর্ট শিখতে উৎসাহিত করুন। এতে দেহ ও মন সব ভালো থাকবে।
ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক রুহুল আমিন সিকদার জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার মার্শাল আর্ট ক্লাবের কার্যক্রম চলমান রয়েছে। আজকে আমরা নতুন শিক্ষার্থী ও আরো প্রশিক্ষক নিয়োগ দিয়ে নতুনভাবে ক্লাবের যাত্রা শুরু করেছে। আমরা মনে করি, এলাকা সুন্দর রাখতে সমাজকে প্রতিষ্ঠিত করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তাই আমরা দেহ মন সুস্থ রাখতে এই মার্শাল আর্ট ক্লাবের প্রতিষ্ঠা করা হয়।
বিশেষ অতিথি ছিলেন- ক্লাবের সাধারণ সম্পাদক ওস্তাদ আরিফ উল মওলা, ওস্তাদ নুরুল ইসলাম, কক্সবাজার মার্শাল আর্ট ক্লাবের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি আহমদ উল্লাহ, যুগ্ম সম্পাদক ওস্তাদ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ওস্তাদ আবদুল্লাহ আল ছিদ্দিকী, ওস্তাদ হেলাল উদ্দিন ও ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক রুহুল আমিন সিকদার।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited