চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ঢাকা অফিস ::    |    ০১:১৫ পিএম, ২০২২-০২-০১

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক জোরদারের অঙ্গীকার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক জোরদারের অঙ্গীকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বন্ধুত্বের বন্ধন জোরদার করার অঙ্গীকার করেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বিদ্যমান শক্তিশালী বন্ধন তুলে ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের দিকনির্দেশনার জন্য পৃথক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় হোটেল পূর্বাণীতে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার কোভিড-সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধিতে নিজ নিজ সরকারের অঙ্গীকার তুলে ধরেন। বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তন, জোরপূর্বক স্থানচ্যুতি এবং আঞ্চলিক নিরাপত্তার মতো আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদারিত্ব বাড়াতে তারা অঙ্গীকার করেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময়ে অস্ট্রেলিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ডাচ-অস্ট্রেলিয়ান উইলিয়াম এএস ওডারল্যান্ডের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধে ডক্টর জিওফ্রে ডেভিস, হার্বার্ট ফেইথ এবং অ্যান্থনি ক্লিফটনের মতো অস্ট্রেলিয়ানদের অবদানের কথাও স্মরণ করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ১৯৭২ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য উন্নত বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান। তিনি ১৯৭৫ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গফ হুইটলামের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে এবং অব্যাহত আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, অস্ট্রেলিয়া কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রত্যাশা করে। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) কাজী রাসেল পারভেজ এবং ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনের কর্মকর্তারাও যোগ দেন।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত


গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর