চট্টগ্রাম   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে নৃশংসভাবে হত্যা

অনলাইন ডেস্ক:    |    ০৯:৩১ পিএম, ২০২৬-০৮-৩১

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে নৃশংসভাবে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৩০ আগস্)দিবাগত রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জাহেদুলের পথরোধ করে। পরে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনা যাবে।

পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় পুরানগড় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক দেখা দিয়েছে।

তথ্যসূত্রঃ
https://tinyurl.com/ywcr6bap

রিটেলেড নিউজ

মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত

উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকের সয়লাব, ৫ দিনে উদ্ধার ২০ লাখ ইয়াবা! নেপথ্যে আরকান আর্মির মাদক সাম্রাজ্য, বদলে ফেলেছে কৌশল মাদক মাফিয়ারা

উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকের সয়লাব, ৫ দিনে উদ্ধার ২০ লাখ ইয়াবা! নেপথ্যে আরকান আর্মির মাদক সাম্রাজ্য, বদলে ফেলেছে কৌশল মাদক মাফিয়ারা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এখন যেন মাদকের হটস্পট। এই দুই উপজেলার ১১টি ইউনিয়নের এমন কোনো à¦...বিস্তারিত

পেকুয়ায় প্রবাসীর  জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

পেকুয়ায় প্রবাসীর  জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

পেকুয়া প্রতিনিধি :: : নূর মোহাম্মদ, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় চার শতক বসতভিটার জায়গা জবরদখলকে কেন্দ্র করে সৌদি প্রবà¦...বিস্তারিত

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত

তিন্দুর পাহাড়ি সড়কে মর্মান্তিক পরিণতি: খাদে ল্যান্ডক্রুজার, প্রাণ গেল ২ পর্যটকের

তিন্দুর পাহাড়ি সড়কে মর্মান্তিক পরিণতি: খাদে ল্যান্ডক্রুজার, প্রাণ গেল ২ পর্যটকের

আমাদের ডেস্ক : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত

সর্বপঠিত খবর

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

সর্বশেষ খবর