শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:২৬ পিএম, ২০২২-০৩-১২
রাশিয়ান সেনাদের ওপর ড্রোনে করে পেট্রলবোমা (মলোটভ ককটেল) ছুড়ছেন ইউক্রেনীয়রা। এ পেট্রলবোমা ছুড়তে বিশেষ ধরনের ড্রোন তৈরি করেছেন তারা। এটি ব্যবহার করে বেশ উঁচু থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছেন বলে দাবি তাদের।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল ‘ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস’ বিশেষ ধরনের এ ড্রোন ব্যবহার করছে। বার্তা সংস্থা রয়টার্স ড্রোন ব্যবহার করে পেট্রলবোমা ছোড়ার দুটি ছবি প্রকাশ করেছে।
রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ড্রোনের নিচের দিকে মলোটভ ককটেল বোতলটি লাগানো। ড্রোনটিতে চারটি ব্লেড রয়েছে। এতে পেট্রলভর্তি যে বোতল ব্যবহার করা হয়েছে, তা চেরনিহিভস্কের বিয়ারের। তবে ড্রোন থেকে ফেলা বোতলটি কীভাবে বিস্ফোরিত হচ্ছে, তা দেখানো হয়নি।
ড্রোন থেকে পেট্রলভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশ ওপরের দিকে থাকে। লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই যেন বোতলে থাকা পেট্রল ফুরিয়ে না যায়, তা নিশ্চিত করতে এ ব্যবস্থা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited