চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নীরবে বাড়ছে বন্যপ্রাণী নিধন পাঁচ মাসে আক্রান্ত সাড়ে তিন হাজার, বেশি ক্ষতিগ্রস্ত স্তন্যপায়ী প্রজাতি

আমাদের ডেস্ক :    |    ০৩:২৫ পিএম, ২০২৫-০৩-০৫

নীরবে বাড়ছে বন্যপ্রাণী নিধন পাঁচ মাসে আক্রান্ত সাড়ে তিন হাজার, বেশি ক্ষতিগ্রস্ত স্তন্যপায়ী প্রজাতি

দেশব্যাপীই বন্যপ্রাণী নিধন বেড়েছে আশঙ্কাজনক হারে। গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর—এ পাঁচ মাসে দেশে ৩ হাজার ৩০৪টি বন্যপ্রাণী আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে বিভিন্ন ঘাত-প্রতিঘাতে মৃত্যু হয়েছে ২৬৯টির। তবে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
দেশব্যাপী বন্যপ্রাণী নিয়ে কাজ করা পরিবেশকর্মী, বন অধিদপ্তর ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে একটি গবেষণা করে বেঙ্গল ডিসকভার। তাদের পরিসংখ্যানে দেখা যায়, গত আগস্টে বন্যপ্রাণী আক্রান্তের ঘটনা ঘটেছে ৪৪টি। ডিসেম্বরে তা বেড়ে ১ হাজার ৭১৬টিতে দাঁড়ায়। সেপ্টেম্বরে বন্যপ্রাণী আক্রান্তের ঘটনা ঘটে ৪৪৩টি, অক্টোবরে ৬০৪ ও নভেম্বরে ৪৯৭টি। বন্যপ্রাণী আক্রান্তের দিক দিয়ে বিভাগভিত্তিক অবস্থানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। দেশের মোট আক্রান্তের ২৬ শতাংশই হয়েছে সেখানে। তার পরের অবস্থানে ঢাকা, ১৮ শতাংশ। সবচেয়ে কম আক্রান্তের ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, মাত্র ২ শতাংশ।
দেশের অন্যতম পাহাড়ি প্রাকৃতিক বনাঞ্চল রেমা-কালেঙ্গা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত। প্রায় ১ হাজার ৭৯৫ হেক্টর আয়তনের এ বনভূমি অভয়ারণ্য হিসেবে স্বীকৃত। এর পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ মিটার। রেমা-কালেঙ্গার বনে পাঁচ প্রজাতির কাঠবিড়ালীর দেখা মেলে। এর মধ্যে বিরল প্রজাতির মালায়ন বড় কাঠবিড়ালীর বসবাস কেবল এ বনেই। তিন প্রজাতির বানর কুলু, রেসাস আর লজ্জাবতীরও দেখা মেলে এ অভয়ারণ্যে। বনটিতে ১৮ প্রজাতির সরীসৃপের মধ্যে কোবরা, দুধরাজ, দাঁড়াশ ও লাউডগা রয়েছে। এর বাইরে ১৬৭ প্রজাতির পাখির মধ্যে ভীমরাজ, টিয়া, হিল ময়না, লাল মাথা কুচকুচি, সিপাহি বুলবুল, বসন্তবাউরি, শকুন, মথুরা, বনমোরগ, প্যাঁচা, মাছরাঙা, ইগল, চিলসহ নানা জাতের পাখি দেখার সুযোগ রয়েছে এ বনে।
রেমা-কালেঙ্গা অভয়ারণ্যঘেঁষেই হাতিমারা চা বাগানের অবস্থান। গত ২৩ জানুয়ারি বন্যপ্রাণী হত্যার এক নির্মম ঘটনা ঘটে সেখানে। কর্তৃপক্ষ তাদের ইজারা নেয়া জমিতে বাগান সম্প্রসারণের জন্য গাছ কেটে তাতে আগুন ধরিয়ে দেয়। তাতে পুড়ে মারা যায় হনুমান, মায়াহরিণ, বিরল প্রজাতির কাঠবিড়ালী, পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী। অনেক প্রাণী আহতও হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, হাতিমারা চা বাগানের জন্য ইজারা নেয়া জায়গাটি বনের মায়াহরিণের কাছে খুব পছন্দের। সেখানে থাকা আউলা নামের একটি গাছের ফল খায় এগুলো।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বন্যপ্রাণী অপরাধের মাত্রা আগে থেকেই শোচনীয়। তবে আগস্টের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে নীরবে এ অপরাধের মাত্রা বেড়েই চলেছে। এর মধ্যেও বেশ কয়েকটি পাচারকারী চক্রকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ ও বন অধিদপ্তরের কর্মকর্তারা। গত ৭ নভেম্বর কক্সবাজারে মহেশখালী শাপলাপুরের বারিয়ারছড়ি এলাকায় পাহাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১২টি বিলুপ্তপ্রায় হনুমান পাচারকালে উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার শাপলাপুরের বারিয়ারছড়ি এলাকার পাহাড়ের ভেতরে একটি পরিত্যক্ত বাড়িতে একদল বনদস্যু বিলুপ্তপ্রায় ১২টি হনুমান পাচারের জন্য খাঁচায় আটকে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাচ্চাসহ ১২টি হনুমান উদ্ধার করা হয়।
প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি রাজধানীতেও ধরা পড়েছে বন্যপ্রাণী অপরাধীরা। চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধার করে ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ। ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী পাচারের জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমনে সরকার কাজ করে যাচ্ছে বলে দাবি করেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। বণিক বার্তাকে তিনি বলেন, ‘আমাদের কার্যক্রম থেমে নেই। আমাদের নিজস্ব লোকবল আছে। আমাদের সঙ্গে সহযোগী হিসেবে পুলিশ আছে। দেশের বিভিন্ন জায়গায় মিনি চিড়িয়াখানার নাম দিয়ে অনেকে বন্যপ্রাণী আটকে রেখেছে। আমরা সেগুলো অবমুক্ত করে দিচ্ছি। আমাদের কাজ থেমে নেই।’
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা যায়, তিন-চার বছর ধরে সুন্দরবনে বাঘ হত্যার ঘটনা ঘটেনি। কিন্তু চার-পাঁচ মাসের মধ্যে হঠাৎ করে বন্যপ্রাণী পাচার ও হত্যা বেড়েছে। ফেব্রুয়ারিতে দুটি বাঘ হত্যা করা হয়েছে। একটি বাঘ মৃত উদ্ধার এবং আরেকটি বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে। নবীনগর, ফেনী, বান্দরবান ও সাতক্ষীরায় বেশকিছু দুর্লভ প্রজাতির বানর, উল্লুক, হনুমানসহ সাত-আটটি বন্যপ্রাণী পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্র জানায়, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৫০৪টি বন্যপ্রাণী উদ্ধারের ঘটনা ঘটে। এর মধ্যে আগস্টে ২৮টি, সেপ্টেম্বরে ১৮৯, অক্টোবরে ১৬৮, নভেম্বরে ৫৬৯ ও ডিসেম্বরে ১ হাজার ৬৫৬টি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেমির কারণে বন্যপ্রাণী পাচার ও শিকারকারী চক্র আরো সক্রিয় হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মো. নিয়ামুল নাসের বণিক বার্তাকে বলেন, ‘‌বন্যপ্রাণী পাচারকারীদের জন্য এ সময়টা খুবই ভালো। সরকার এখন আইন-শৃঙ্ক্ষলা পরিস্থিতি স্বাভাবিক করার দিকে মনোযোগী। এ সুযোগে বন্যপ্রাণী পাচার, শিকার ও হত্যা বেড়েছে। কেউ ব্যাগে করে একটা মেছো বাঘ বা হনুমান নিয়ে গেল, পুলিশ হয়তো তার ব্যাগটা চেক করবে না। অথবা একশটা ঘটনার মধ্যে একটা-দুইটা ধরল। কিন্তু বড় অংশই এমন পরিস্থিতিতে অধরা থেকে যায়। তাই সরকারকে এ বিষয়ে আরো মনোযোগী হতে হবে।’
বন্যপ্রাণী অপরাধের হটস্পটগুলোয় নজরদারি বাড়ালেই নিয়ন্ত্রণে চলে আসবে বলেও মনে করেন বন্যপ্রাণী নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) এই মেম্বার ফেলো।
বেঙ্গল ডিসকভারের গবেষণায় বলা হয়েছে, বন্যপ্রাণীর মধ্যে গড়ে সবেচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্তন্যপায়ী প্রাণী। এর হার ৩৭ শতাংশ। দ্বিতীয় স্থানে পাখিজাতীয় প্রাণী, আক্রান্তের হার ২৯ শতাংশ। সরীসৃপজাতীয় প্রাণী আক্রান্তের হার ২৫ ও জলজ প্রাণী ৯ শতাংশ।
গবেষণায় প্রজাতিভিত্তিক বিশ্লেষণে বলা হয়েছে, স্তন্যপায়ী প্রাণীর মধ্যে হাতি আক্রান্ত হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ। মুখপোড়া হনুমান সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, ৪০ শতাংশ। এছাড়া মেছো বিড়াল আক্রান্তের হার ৬ দশমিক ২৫ ও বানর ১১ শতাংশ। পাখির মধ্যে টিয়া আক্রান্তের হার সবচেয়ে বেশি, ৩৪ শতাংশ। আর সরীসৃপের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কচ্ছপ, ৯৪ শতাংশ। তার পরে রয়েছে অজগর ও গুইসাপ।

রিটেলেড নিউজ

ঠাকুরগাঁওয়ে পূজা ও উপনির্বাচনে পুলিশের জোড়ালো ভূমিকা চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে পূজা ও উপনির্বাচনে পুলিশের জোড়ালো ভূমিকা চায় জামায়াত

অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত


সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত


গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর