শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৪:৪৪ পিএম, ২০২১-১২-০৪
জয়া আহসানের ছাদ বাগানে হলুদের বাম্পার ফলন জয়া আহসানের বাগানে হলুদের বাম্পার ফলন দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের শখ বাগান করা। বাসার ছাদ বাগান ও ব্যালকনিতে ফল ও সবজির গাছ লাগিয়েছেন এ অভিনেত্রী। করোনা ভাইরাসের ঘরবন্দি সময়ে এই বাগানে গাছের পরিচর্যা করেই বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি। মাঝেমধ্যেই ছাদ বাগানে সবজি ও ফলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন জয়া। শনিবার (৪ ডিসেম্বর) বেতের ডালাভর্তি হলুদের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, সদ্য তোলা সোনালী রঙা হলুদের মনমোহিনী ঘ্রান…। জানা গেছে, জিআই ব্যাগের ভেতরে মাটি ফেলে রাজধানীর ইস্কাটনের বাসার ছাদে বাগানে হলুদ গাছ লাগিয়েছিলেন জয়া। সেখানেই হলুদের বাম্বার ফলন হয়েছে। শুধু হলুদই নয়, এই বাগান রয়েছে থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও ভেষজ নানা রকম গাছ। রয়েছে বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছও। সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন জয়া। মাকে নিয়ে লন্ডনে ঘুরিয়ে বেড়িয়েছেন তিনি। ঢাকায় ফিরেই জানিয়েছেন শিগগিরই একটা বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করবেন তিনি। এরপরই নতুন সিনেমার শুটিংয়ের মনোযোগী হবেন দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited