শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৪৬ পিএম, ২০২২-০৩-১৪
আন্তর্জাতিক বাজারে গত কয়েক দিন ধরেই তেলের দাম নিম্নমুখী। সোমবার (১৪ মার্চ) তেলের দাম ব্যারেল প্রতি প্রায় চার ডলার কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ব্শ্বিজুড়ে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ছে। তাতেই তেলের দামে বড় পতন বলে জানা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি তিন দশমিক পাঁচ ডলার বা দুই দশমিক সাত শতাংশ কমে ১০৯ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি তিন দশমিক ১০ ডলার বা দুই দশমিক আট শতাংশ কমে ১০৬ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই বিশ্ববাজারে লাফিয়ে বেড়ে যায় জ্বালানি তেলের দাম। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এরপর তেলের দাম ৪০ শতাংশ বেড়ে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ হয়।
অবশ্য রাশিয়া ইউক্রেনে হামলা করলে জ্বালানি তেলের দাম একশ ডলার ছাড়িয়ে যাবে এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন বাজার বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নিউইয়র্কভিত্তিক ফরেন এক্সচেঞ্জ কোম্পানি ওনাডার বিশ্লেষক অ্যাডওয়ার্ড মোয়া বলেছিলেন, ইউক্রেনে আক্রমণ হলে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার ছাড়াতে কোনো বাধা থাকবে না। তার মতে, ইউক্রেন পরিস্থিতি সম্পর্কিত খবরাখবরের জন্য তেলের বাজার খুবই অস্থির ও সংবেদনশীল থাকতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় সরকারি স্কুলগুলোর দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় এক মুসলিম ব্যক্তির পর...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভূমধ্যসাগর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ২৯ বাংলাদেশি মিসরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ৯ উইকেটে জয়ে বড় অবদান রাখেন দুই বোল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছাতে দিচ্ছে না ফেসবুক ও ইনস্টাগ্রামের ম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার অধিকা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited