শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৫:২৯ পিএম, ২০২২-০২-০২
লিওনেল মেসিকে টপকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেস। মূলত মেসির বিশ্রামের সুযোগেই শীর্ষস্থান দখল করলেন এই তারকা।
কোভিড থেকে সেরে ওঠা লিওনেল মেসিকে ধকল কাটিয়ে উঠতে যথেষ্ট সময় দিতে এবং পিএসজির অনুরোধে তাকে বাছাইয়ের এই পর্বের দুই ম্যাচে দলে রাখেননি স্কালোনি। আর এই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন সুয়ারেস।
বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে দুই গোল করে সুয়ারেস টপকে গেছেন মেসিকে। বিশ্বকাপ বাছাইপর্বে ৫৮ ম্যাচে লিওনেল মেসির গোল সংখ্যা ২৭টি, যা ছিল লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ।
গত শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে গোল করে মেসির সমান ২৭ গোল স্পর্শ করেন সুয়ারেস। আর বুধবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ছাড়িয়ে যান সাত বারের ব্যালন ডি'অর জেতা লিওনেল মেসিকে।
এই ২৮ গোল করতে লুইস সুয়ারেস খেলেছেন ৬০টি ম্যাচ।
তবে সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা গড়তে অবশ্য আরো অনেক পথ পারি দিতে হবে সুয়ারেসকে। মধ্য আমেরিকান দল গুয়াতেমালার ফরোয়ার্ড কার্লোস রুইজ ৩৯ গোল নিয়ে আছেন তালিকার শীর্ষে।
উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত ১৩০টি ম্যাচ খেলেছেন এই ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড, করেছেন ৬৭টি গোল।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited