শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৪১ এএম, ২০২২-০৩-১৬
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মঙ্গলবার (১৫ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।
বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার ওপর অভূতপূর্ব নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ১৫ মার্চ থেকে মস্কোর ‘স্টপ লিস্ট’-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের আরও কিছু সুপরিচিত ব্যক্তির ওপর রাশিয়া নিষেধাজ্ঞা দিচ্ছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।
ইউক্রেনে আগ্রাসনের জবাবে পশ্চিমা দেশগুলো সরাসরি সংঘাতে না জড়ালেও একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রুশ অর্থনীতির কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছে। রাশিয়া থেকে তেল, গ্যাস, কয়লা আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো মস্কোর ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে।
জবাবে ইউরোপে গ্যাস রফতানি বন্ধ করাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় রাশিয়া। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো তারা।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited