শিরোনাম
চকরিয়া প্রতিনিধি: | ০৭:২২ পিএম, ২০২৬-১১-০৮
মোহাম্মদ নুরুদ্দোজা :
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের ৪ জন এবং অপর একটি পরিবারের ৩ জন রয়েছেন। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।
তবে উপজেলা প্রশাসন ও পুলিশের তথ্যমতে, এখনো পর্যন্ত নিহতদের সঠিক পরিচয় ও চকরিয়ার কোন এলাকায় তাঁদের বাড়ি, তা নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাত বাংলাদেশির মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
দুর্ঘটনার পরপরই সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরে সেগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ ছাড়া মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ এবং তাঁর এক মাস বয়সী কন্যাশিশুও নিহত হয়েছে।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের সূত্রে এসব তথ্য জানা গেছে।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সামিরা আক্তার : দীর্ঘ আট মাসের স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের একমা...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : উখিয়ার থাইংখালির ঘোনারপাড়ায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান চালিয়ে একজনকে আà...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ীতে আরও তিনটি ন...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে রাস্তায় বালু রাখাকে কেন্দ্র করে একই পরিবারের তিà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited