শিরোনাম
ঢাকা অফিস :: | ১০:২৭ এএম, ২০২২-০১-১৭
বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো ইস্যুতে সমস্যা হলে, বা পরামর্শ থাকলে আগে ঢাকায় আলোচনার জন্য অনুরোধ করা হয়েছে বিদেশী কূটনীতিকদের। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও অবহিত করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক কূটনৈতিক ব্রিফিংয়ে এসব তুলে ধরা হয়। কূটনীতিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের জন্য বছরের প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়৷ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ব্রিফিংয়ে কূটনীতিকদের প্রতি অনুরোধ করা হয়, উন্নয়ন সহযোগী হিসেবে কোনো ইস্যুতে সমস্যা হলে বা পরামর্শ থাকলে, আগে যেন ঢাকার সঙ্গে আলোচনা করা হয়। ঢাকায় আগে জানালে সে সমস্যার সমাধানের উদ্যোগ নেবে সরকার। ঢাকায় সমস্যার সমাধান না হলে, পরে যেন তাদের রাজধানীতে অবহিত করা হয়। ব্রিফিংয়ে আইন মন্ত্রী আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতিও তুলে ধরেন। এ সময় কূটনীতিকরা রোহিঙ্গা সংকটের অগ্রগতি, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে প্রস্তুতি জানতে চাওয়া হয়। এছাড়া জাপানের পক্ষ থেকে বিনিয়োগ প্রতিবন্ধকতা কাটাতে আগে যে ২৬ দফা দেয়া হয়েছিলো, তার অগ্রগতি জানতে চাওয়া হয়। প্রায় ৪০ জন কূটনীতিক ব্রিফিংয়ে যোগ দেন। এরপর একটি প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়, যেখানে এলডিসি উত্তরণ, ব্যবসা ও বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয়।
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited