চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেইনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

কক্সবাজার সফরে একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি, লবণের ন্যায্যমূল্য ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের আশ্বাস

বিশেষ প্রতিবেদক:    |    ১১:২৫ পিএম, ২০২৬-০৬-১৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেইনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

 

আয়াছ রনি।। 
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার থেকে ছয় লেইনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, কক্সবাজার, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এই মহাসড়ককে আধুনিক ও প্রশস্ত করা জরুরি। দ্রুত সময়ের মধ্যেই এ প্রকল্পের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

শনিবার রাতে চকরিয়া পৌর বাস টার্মিনাল সংলগ্ন বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জেলা বিএনপি আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দর থেকে চকরিয়ায় আসার পথে তিনি লক্ষ্য করেছেন চট্টগ্রাম-কক্সবাজার সড়কটি দীর্ঘদিনেও তেমন পরিবর্তন হয়নি। অথচ এই সড়কই আগামী দিনের আঞ্চলিক বাণিজ্য, পর্যটন ও শিল্পায়নের অন্যতম চালিকাশক্তি হতে পারে। তাই সড়কটিকে চার থেকে ছয় লেইনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কক্সবাজারের গুরুত্ব এখন বহুগুণ বেড়েছে। খুব শিগগিরই মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হবে। একই সঙ্গে আনোয়ারা-পটিয়া-বাঁশখালী সড়ক সম্প্রসারণ প্রকল্পও বাস্তবায়ন করা হবে, যা দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

সারাদিনের ব্যস্ত কর্মসূচি

একদিনের সফরে শনিবার সকালে আকাশপথে কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

সফরের শুরুতেই তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন এবং স্থানীয় সুধী সমাবেশে অংশ নেন। পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এরপর পেকুয়ায় জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। একইসঙ্গে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাতামুহুরী উপজেলা ও থানা উদ্বোধনের পর সন্ধ্যায় তিনি চকরিয়ার জনসভায় যোগ দেন।

লবণচাষিদের জন্য সুখবর

কক্সবাজারের লবণচাষিদের দুর্দশার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঈদের আগে সংবাদপত্রে তিনি দেখেছেন উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, খুব শিগগিরই এমন একটি মূল্য কাঠামো নির্ধারণ করা হবে, যাতে লবণচাষিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতভাবে পান।

বাজেট নিয়ে সরকারের অবস্থান

জনসভায় প্রস্তাবিত জাতীয় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য—চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ ও মসলার ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং জনগণের ওপর বাড়তি চাপ না পড়ে।

তিনি দাবি করেন, এ বাজেট কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে প্রণয়ন করা হয়েছে এবং আগামী অর্থবছরে এর বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ঘোষণা

প্রধানমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

কক্সবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা

বক্তব্যের একপর্যায়ে কক্সবাজারের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে নিরপেক্ষ নির্বাচন হলে জেলার মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করেছেন। সেই ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে সরকার উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে।

জনসভায় উপস্থিতি

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চকরিয়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারে এক সুধী সমাবেশে যোগ দেন। পরে রাতেই আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

এই সফরকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর ঘোষিত সড়ক উন্নয়ন, লবণের ন্যায্যমূল্য, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও অবকাঠামোগত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার অর্থনীতি ও জনজীবনে নতুন গতি সঞ্চার হবে।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর