শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:০৭ পিএম, ২০২২-০৫-২৬
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে সমাবেশ করার সুযোগ দিতে সরকারের প্রতি নির্দেশনা জারি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের। বুধবার (২৫ মে) পিটিআইকে ফেডারেল রাজধানীর এইচ-৯ ও জি-৯ এলাকার মধ্যে সমাবেশ করার অনুমতি দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট। এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি ইজাজ উল আহসান সরকারকে পিটিআইয়ের সমাবেশে সব ধরনের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন।
এ সময় আদালত বলেন, আজ (বুধবার) রাত ১০টায় প্রধান কমিশনারের কার্যালয়ে সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনা হওয়া উচিত। এর জন্য বৈঠকের আয়োজন করতে ডেপুটি কমিশনার, অভ্যন্তরীণ সচিব ও ইন্সপেক্টর-জেনারেল ইসলামাবাদকে নির্দেশ দেন আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কোনো নতুন ধারা পারস্পরিক পরামর্শের মাধ্যমে চুক্তিতে অন্তর্ভুক্ত করা উচিত এবং আদালতকেও সে সম্পর্কে জানাতে হবে।
আদালত বলেন, পিটিআইয়ের গ্রেফতার রাজনৈতিক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিৎ। এর আগে, সরকারের পদত্যাগ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ শুরু হয়। কিন্তু দেশটির বর্তমান সরকার সেখানের রাস্তা বন্ধ করে দিলে পিটিআইয়ের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গত মঙ্গলবার পিটিআইয়ের সমর্থকদের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ ওঠে। এরপর দেশটির সরকার ইমরান খানের মার্চকে নিষিদ্ধ করে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited