চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দৈনিক আমাদের কক্সবাজার ও অনলাইন পোর্টাল’র কার্যালয় পরিদর্শনে তথ্য অধিদফতরের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক    |    ১০:০০ এএম, ২০২৫-০৩-০৬

দৈনিক আমাদের কক্সবাজার ও অনলাইন পোর্টাল’র কার্যালয় পরিদর্শনে তথ্য অধিদফতরের কর্মকর্তারা

গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের তথ্য অধিদফতরের কর্মকর্তারা সরেজমিনে দৈনিক আমাদের কক্সবাজার ও জেলার সর্বপ্রথম সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল বা ওয়েবসাইট (dailyamadercoxsbazar.com)-এর কার্যালয় পরিদর্শন করেছেন। বুধবার (৫ মার্চ) বিকালে কক্সবাজার কলাতলী সৈকত পাড়া সংলগ্ন পরমাণু শক্তি কমিশনের পেছনে অবস্থিত এ কার্যালয় পরিদর্শন করা হয়। 

পরিদর্শনকালে বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রোটকল) মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা, বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের তথ্য অফিসার (প্রোটকল) বিথী আক্তার, তথ্য অধিদফতরের অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান ও তথ্য অধিদফতরের কর্মকর্তা মো: সোহেল উপস্থিত ছিলেন। 

এসময় অন্যান্যদের মধ্যে দৈনিক আমাদের কক্সবাজার’র সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, দৈনিক আমাদের কক্সবাজারের নির্বাহী সম্পাদক আয়াছ রনি, কক্সবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব আমানুল হক বাবুল, সাংবাদিক মো: জহির উদ্দীন, আমাদের কক্সবাজারের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার মতিউল ইসলাম (মতি), কক্সবাজার শহর প্রতিনিধি ইকবাল হোছাইন, চীফ কম্পিউটার ইনচার্জ আব্দুল করিম, অফিস সহকারী পরিমল দে সহ অনেকে উপস্থিত ছিলেন। 

এসময় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রোটকল) মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা বলেন, দেশে সরকার অনুমোদিত অনলাইন পোর্টাল বা ওয়েবসাইটগুলো যথাযথভাবে তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিনা এসব দেখতে সারাদেশে তথ্য অধিদফতরের কর্মকর্তারা কাজ করছেন। তারই ধারাবাহিকতায় দৈনিক আমাদের কক্সবাজার’র অনলাইন নিউজ পোর্টাল বা ওয়েবসাইট (dailyamadercoxsbazar.com)’র কার্যক্রম সরেজমিনে দেখতে আসছি। তিনি বলেন, অনেক অনলাইন পোর্টালে নিয়মিত নিউজ আপডেট দেওয়া থাকে না। এসব অনলাইন পোর্টালের কার্যক্রম তথ্য অধিদপ্তর গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। শিগগিরই এসব পোর্টালের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। বর্তমান অনলাইন যুগে ওয়েবসাইটে পুরো নিউজ সহজে পড়া যায়। পরিবর্তিত বিশ্বে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে দেশে অনেক অনলাইন পোর্টাল সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এসব পোর্টালে সাংবাদিকেরা বস্তুনিষ্ট সংবাদ প্রচার করতে পারবেন। তবে অপপ্রচার, গুজব ও জনগণ বিরোধী কর্মকান্ড ঠেকাতে শিগগিরই ভুইফোঁড় অনলাইনের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান এ কর্মকর্তা। 

দৈনিক আমাদের কক্সবাজার’র সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী বলেন, লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে সমুন্নত রাখতে কক্সবাজার থেকে বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের গৃহীত এই যুগান্তকারী পদক্ষেপকে তিনি স্বাগত জানান। এতে অত্যন্ত আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এসময় ঢাকা থেকে আগত তথ্য অধিদফতরের কর্মকর্তাদেরকে দৈনিক আমাদের কক্সবাজর ও অনলাইন  নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। মাটি ও মানুষের দৈনিক আমাদের কক্সবাজার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবে। তিনি পত্রিকা এবং ডিজিটাল অনলাইন প্লাটফরমের সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। 

দৈনিক আমাদের কক্সবাজারের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আয়াছ রনি উপস্থিত তথ্য অধিদফতরের কর্মকর্তাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর