শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৫:১৫ পিএম, ২০২২-০৭-৩০
সেমিফাইনালে হেরে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আগেই শেষ হয়েছিল আর্জেন্টিনা নারী ফুটবল দলেরর। তবে জিইয়ে ছিল আগামী বছরের বিশ্বকাপ খেলার আশা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে সেই লক্ষ্যপূরণ করলো লা আলবিসেলেস্তেরা।
শনিবার কলম্বিয়ার সেন্টেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচটিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে ১৩ মিনিটের ব্যবধানে গোল তিনটি করে তৃতীয় হওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
মূলত পুরো ম্যাচের চারটি গোলই করেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে ৩৯ মিনিটের সময় নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন মিডফিল্ডার রোমিনা নুনেজ। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা।
কিন্তু ম্যাচের ৭৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও সেই আত্মঘাতী গোল শোধ করতে পারেনি তারা। তবে ৭৮ থেকে ৯১ মিনিট পর্যন্ত ১৩ মিনিটের ঝড়ে তিনটি গোল পেয়ে যায় জার্মান পোর্তানোভার শিষ্যরা। যার সুবাদে মেলে কোপায় তৃতীয় হওয়ার গৌরব।
আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি করেন ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজ। তবু স্বস্তির সুযোগ ছিল না। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার মুখে ফ্লোরেন্সিয়া বুন্সেগুন্দোর গোলে এগিয়ে যায় তারা। এক মিনিট পর ইয়ামিলার দ্বিতীয় গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার বড় জয়।
এবারের কোপা আমেরিকার সেরা তিন দল সরাসরি পাবে আগামী বছরের নারী ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ। ফাইনালে ওঠার মাধ্যমে আগেই সেটি নিশ্চিত করেছে ব্রাজিল ও কলম্বিয়া। রোববার ভোরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই দল।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited