শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:১৭ পিএম, ২০২৫-০৩-০৪
বাংলাদেশের দার্জিলিং খ্যাত মেঘ-পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ড পরবর্তী পুনর্গঠন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। সোমবার (৩ মার্চ) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সেনা জোন সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল আমিন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাজেক ভ্যালিকে আবারো পুনর্গঠনে কাজ করছে সেনাবাহিনী। সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে।’ পাশাপাশি স্থানীয়দের বসতঘর ও কর্মসংস্থান তৈরিতেও সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
লে. কর্নেল মো. খাইরুল আমিন বলেন, ‘পাহাড়ের পর্যটন বিকাশে সেনাবাহিনী, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকসহ সরকারের বিভিন্ন দপ্তরের অবদান রয়েছে। সামনের দিনগুলোতেও সকল পক্ষের সহযোগিতায় একটি পরিকল্পিত পর্যটন হিসেবে সাজেক ভ্যালিকে সাজিয়ে তুলতে হবে।’
সভায় স্থানীয়রা সাজেকে পানির চৌবাচ্চা ও হাসপাতাল নির্মাণ, সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলতে সড়ক প্রশস্তকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জোর দাবি জানান।
এ সময় বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. ফয়সাল আমির তারেক পিএসসি, বাঘাইহাট সেনা জোনের মেজর মো. আবু নাঈম খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এখন যেন মাদকের হটস্পট। এই দুই উপজেলার ১১টি ইউনিয়নের এমন কোনো à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী এলাকার অংশারঝিরি থেক...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের আলীকদম প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, বন ও বৈচিত্র্যময় কৃষিজ উৎপাদনে সমৃদ্ধ একটি পাহাড়ি à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বান্দরবানের দূর্গম পাহাড়ে প্রযুক্তিনির্ভর সুপেয় পানিতে স্বস্তি ফিরেছে লক্ষাধিক মানুষের। এà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited