চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযান শুরু

৩০ দিনের রহস্যময় অগ্নিকাণ্ড,নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা, এক বছর ধরে জরিপ চালাবে বাপেক্স

উখিয়া প্রতিনিধি    |    ০৮:২৮ পিএম, ২০২৬-১১-২৬

ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযান শুরু

কনক বড়ুয়া :
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় টানা এক মাস ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত নলকূপের আগুন অবশেষে নেভানোর চূড়ান্ত উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

বৃহস্পতিবার বিকেলের পর থেকে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে গ্যাসের চাপ কমিয়ে ধাপে ধাপে নলকূপের মুখ বন্ধ করার কাজ শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে গ্যাসের এই নিরবচ্ছিন্ন প্রবাহ দেখে ইনানী অঞ্চলে নতুন একটি গ্যাসক্ষেত্রের জোরালো সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে গর্তের মুখ বন্ধ করার প্রাথমিক চেষ্টা চালায় বাপেক্স। তবে গ্যাসের তীব্র চাপ সামলাতে না পারায় মাত্র সাত মিনিটের মাথায় গর্ত থেকে পুনরায় আগুন জ্বলে ওঠে। এই অভিজ্ঞতার পর কৌশল পরিবর্তন করে বিকেল থেকে পূর্ণাঙ্গ ও সুরক্ষিত পদ্ধতিতে আগুন নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করে সংস্থাটি।

​বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভাতে সুনির্দিষ্ট কারিগরি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রথমে গ্যাসের প্রবাহ ও আগুনের তীব্রতা কমিয়ে তা নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ এবং বিশেষ ধরনের 'ভেন্ডনিক্স কেমিক্যাল' প্রয়োগ করে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হবে। এই প্রক্রিয়া সফলভাবে শেষ হলে চূড়ান্ত পর্যায়ে সিমেন্টিংয়ের মাধ্যমে নলকূপের মুখ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

​ঘটনার সূত্রপাত হয়েছিল গত ২৭ অক্টোবর। সেদিন ছোটখাল এলাকার একটি ভাড়াবাসার পাশের পরিত্যক্ত নলকূপ থেকে হঠাৎ পানির বদলে গ্যাস বের হতে শুরু করে এবং একপর্যায়ে তাতে আগুন ধরে যায়। শুরুতে এটিকে সীমিত পরিসরের 'পকেট গ্যাস' ভেবে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়েছিল। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও আগুনের তেজ না কমায় নড়েচড়ে বসেন বাপেক্সের বিশেষজ্ঞরা।

​রকিবুল হাসান জানান, ভূগর্ভের নিচে কেবল বিচ্ছিন্ন পকেট গ্যাস নয়, বরং বড় কোনো গ্যাসক্ষেত্র থাকার বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই ইনানী ও এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ভূতাত্ত্বিক জরিপ চালানো হবে। প্রায় এক বছরব্যাপী এই জরিপ ও পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করবে সেখানে গ্যাসের প্রকৃত অবস্থান, বিস্তৃতি ও বাণিজ্যিক মজুত রয়েছে কি না।

​টানা ৩০ দিন ধরে লোকালয়ের ভেতরে আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যেমন আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে, তেমনি তৈরি হয়েছে নতুন প্রত্যাশাও। বাপেক্সের এই বিশেষ অভিযান সফল হলে একদিকে যেমন দীর্ঘদিনের অগ্নিঝুঁকি থেকে স্বস্তি পাবে ইনানীবাসী, অন্যদিকে দেশের জ্বালানি খাতে যুক্ত হতে পারে নতুন এক সম্ভাবনার দুয়ার।

রিটেলেড নিউজ

প্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ

প্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ

মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সাà¦...বিস্তারিত


মানব পাচার রোধে সিআইডি ও সাংবাদিকদের যৌথ প্রশিক্ষণ

মানব পাচার রোধে সিআইডি ও সাংবাদিকদের যৌথ প্রশিক্ষণ

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করতে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোà¦...বিস্তারিত


ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা :  ডাকাত ধরতে অভিযান চালিয়ে এবার নিজেরাই মামলার আসামি হয়েছেন চকরিয়া থানার ওà...বিস্তারিত


উখিয়ায় দুই দিনের ব্যবধানে রোহিঙ্গা নারীর চার সন্তান প্রসব

উখিয়ায় দুই দিনের ব্যবধানে রোহিঙ্গা নারীর চার সন্তান প্রসব

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতাল (এফএইচইউ) এক রোহিঙ্গা মা একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়ে...বিস্তারিত


চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত ও গরুচোর চক্রের মূলহোতা তৌহিদ গ্রেপ্তার।

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত ও গরুচোর চক্রের মূলহোতা তৌহিদ গ্রেপ্তার।

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতি, গরু চুরি ও চ...বিস্তারিত


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর