শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:০০ পিএম, ২০২৫-০৩-০৫
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় বান্নু শহরের ক্যান্টনমেন্টে গাড়িবোমা হামলায় অন্তত ১২ জনের প্রাণ গেছে। পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। খবর আল জাজিরার। নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বান্নুতে দুই হামলাকারী বিস্ফোরকভর্তি দুটি গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টের দেয়ালে আঘাত করে। এরপর আরও কিছু হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে, তবে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে।
বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ নোমান জানান, মঙ্গলবার সন্ধ্যার ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, নিহত ও আহতরা সবাই সাধারণ নাগরিক। তারা ধ্বংসস্তূপ ও দেয়ালের নিচে চাপা পড়েছিলেন। হাসপাতালের তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে। পাকিস্তান তালিবান সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে, এতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানান, হামলার পর গুলি বিনিময়ে ছয়জন হামলাকারী নিহত হয়েছে। তিনি জানান, শক্তিশালী বিস্ফোরণে ওই এলাকায় চার ফুট গভীর দুটি গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জইশ আল-ফুরসান হামলার দায় স্বীকার করেছে। রমজান শুরুর পর এটি পাকিস্তানে তৃতীয় হামলা। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, বিস্ফোরকভর্তি গাড়ি ব্যবহার করেই হামলা চালানো হয়েছে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এই হামলার নিন্দা জানিয়ে বলেন, তিনি বিস্ফোরণের বিষয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের থেকে একটি প্রতিবেদন চেয়েছেন।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited