শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:১৯ পিএম, ২০২৬-০৯-১৭
দেশের ব্যাংকিং খাতে সরকার পতনের পরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামে, বিশেষ করে পটিয়ায়। কারণ ছাঁটাই হওয়া ব্যাংকারদের বড় একটি অংশই পটিয়ার। এস আলম গ্রুপের বাড়ি পটিয়ায় হওয়ায় বিগত ৮-১০ বছরে পটিয়ার হাজার হাজার তরুণ-তরুণী ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংকে চাকরি পেয়েছিলেন। এখন তারাই সবচেয়ে বেশি বেকার।
গত ১৪ সেপ্টেম্বর, ২০২৬ রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে যে ৫ হাজার ব্যাংকার অবস্থান কর্মসূচি পালন করেছেন, তাদের মধ্যে অন্তত ১৫০০-২০০০ জন পটিয়ার বিভিন্ন ইউনিয়নের - ভাটিখাইন, হাবিলাসদ্বীপ, ধলঘাট, ভূর্ষি, কচুয়াইয়ের। আন্দোলনে তাদের উপর গ্রাহক ফোরামের সদস্যরা হামলা চালায়। এতে অনেকেই আহত হয় । তবুও তারা আন্দোলন থেকে সরে যাননি। আন্দোলন চালিয়ে যাচ্ছে।আন্দোলনের আজকেও ঢাকায় অবস্থান করছে চাকরিচ্যুতরা।
তাদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এস আলম আমলে নিয়োগ পাওয়া প্রায় ৫ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদের বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন বেকার থাকায় পটিয়ার অনেক পরিবার এখন ঋণগ্রস্ত।
পটিয়ায় হাহাকার: পটিয়া থেকে ঢাকায় আন্দোলনে যাওয়া এক চাকরিচ্যুত ব্যাংকার বলেন, "আমরা পটিয়ার ছেলে বলে চাকরি পেয়েছিলাম, এখন পটিয়ার ছেলে বলেই চাকরি হারালাম। আমাদের অপরাধ কী? আমরা তো পরীক্ষা দিয়েই চাকরি নিয়েছিলাম।" ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৪৫৬ জন কর্মকর্তার মধ্যেও অধিকাংশই পটিয়ার। এছাড়া এইচএসবিসি'র ২৫৭ জনের মধ্যেও চট্টগ্রামের অনেকেই আছেন।
৫ ব্যাংক একীভূত: সরকার ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করছে এবং বলছে কেউ চাকরি হারাবে না। কিন্তু বাস্তবে পটিয়ার শত শত পরিবার ইতিমধ্যেই চাকরি হারিয়ে পথে বসেছে।
পটিয়াবাসীর দাবি, যারা বৈধভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের যেন মানবিক বিবেচনায় পুনর্বহাল করা হয়।
অনলাইন ডেস্ক: : পটুয়াখালীর কলাপাড়ায় এলাকাবাসীর তোপের মুখে পণ্ড হয়েছে দুই যুবতীর বিয়ের আয়োজন। সমকামী দুই যুবতীর ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রো...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছে। এসময় দুমড়ে মুছড়ে গেছে ট্রা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মেখল মাদরাসা খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস-সুন্নাহ ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি-সক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited