চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

অস্ট্রেলিয়ার পরিবর্তিত দলে উইকেটরক্ষক ক্যারি

স্পোর্টস ডেস্ক    |    ০৩:৫৮ পিএম, ২০২১-১২-০২

অস্ট্রেলিয়ার পরিবর্তিত দলে উইকেটরক্ষক ক্যারি

বিতর্কিত ম্যাসেজ কাণ্ডের কারণে টিম পেইনের অধিনায়কত্ব ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন প্যাট কামিন্স। এরপর অবশ্য ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ান অজি এই উইকেটকিপার ব্যাটার। তার বদলে এবার অ্যাশেজ সিরিজে জায়গা করে নিয়েছেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার ৩৪তম কিপার হিসেবে অভিষেক হবে তার। কয়েকদিন আগেই গুঞ্জন উঠেছিলো, পেইনের না থাকায় অস্ট্রেলিয়ার হয়ে কিপিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ক্যারি। আজ (২ ডিসেম্বর) সেটির আনুষ্ঠানিক ঘোষণা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন নেতৃত্বে সাদা পোষাকে অভিষেক হতে যাচ্ছে ক্যারির। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট শেফিল্ড শিল্ডে পারফরম্যান্স খরার কারণে ক্যারির জাতীয় দলে অভিষেক হওয়া অবশ্য অনিশ্চিত ছিল। টুর্নামেন্টজুড়ে ৮ ইনিংস খেলে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি অর্ধশতক। যেখানে ব্যাটিং গড় ছিল ২১.৮৫। তবে শুরু থেকেই পেইনের বদলি হিসেবে গড়ে তোলা ক্যারিকে হতাশ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকাপাকি করে দিলেন উইকেটরক্ষকের জায়গা। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত ক্যারি বলেন, ‘এই সুযোগটির জন্য আমি অনেক বেশি সম্মানিত। দুর্দান্ত এক সিরিজের পথে রোমাঞ্চকর এগিয়ে চলা এটি। আমার মনোযোগ এখন প্রস্তুতিতে এবং অস্ট্রেলিয়াকে অ্যাশেজ ধরে রাখায় সহায়তা করার দিকে। ’ আগামী ৮ ডিসেম্বর গ্যাবাতে মাঠে গড়াবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেড ওভালে ১৬ ডিসেম্বর মাঠে নামবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই দুই টেস্টের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিবর্তিত দলে অভিষেক ম্যাচে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন অ্যালেক্স ক্যারিসহ  মাইকেল নেসার ও মিচেল সোয়েপসন। অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ক্যামেরন গ্রীন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জস হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ট্রেভিস হেড, মাইকেল নেসার, মিচেল সোয়েপসন, মারনাস লাবুশানে, নাথান লায়ন, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক।

রিটেলেড নিউজ

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো ম...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছি...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত


ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর