শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৩৭ পিএম, ২০২২-০৫-২৯
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের পার্নাম্বুকো রাজ্যে বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ মে) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ২৮ জনের মৃত্যু রেকর্ড হয়েছে বন্যাকবলিত রেসিফ শহরে।
দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ টুইট বার্তায় আরও জানায়, পার্নাম্বুকো রাজ্যের আরও ৭৬০ জন মানুষকে অন্যত্র আশ্রয় নিতে বলা হয়েছে। রাজ্য সিভিল ডিফেন্সের নির্বাহী সচিব লেফটেন্যান্ট কর্নেল লিওনার্দো রদ্রিগেস ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে জানান, রাজ্যে প্রায় ৩২ হাজার পরিবার ভূমিধস বা বন্যার ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাস করছে।
রেসিফের স্কুলগুলো বন্যাদুর্গত এলাকার মানুষের আশ্রয়ের জন্য খুলে দেওয়া হয়েছে। এই অঞ্চলের আরেকটি রাজ্য আলাগোসে, শুক্রবার নদীর পানি উপচে সৃষ্ট বন্যায় ভেসে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আলাগোআসে রাজ্য সরকারের তরফে গত কয়েক দিনের ভারি বৃষ্টির প্রভাবের কারণে ৩৩টি পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় যে, বন্যায় বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা পানিতে ডুবে গেছে। ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনাও। নগর কর্তৃপক্ষ বলছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পার্নাম্বুকো রাজ্যের রাজধানীতে ২৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, পার্নাম্বুকো ওয়াটার অ্যান্ড ক্লাইমেট এজেন্সি জানিয়েছে যে রাজ্যেটিতে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় সরকারি স্কুলগুলোর দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় এক মুসলিম ব্যক্তির পর...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভূমধ্যসাগর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ২৯ বাংলাদেশি মিসরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ৯ উইকেটে জয়ে বড় অবদান রাখেন দুই বোল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছাতে দিচ্ছে না ফেসবুক ও ইনস্টাগ্রামের ম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার অধিকা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited