চট্টগ্রাম   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬  

শিরোনাম

নরওয়েতে ন্যাটোর সামরিক প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক    |    ১০:৪২ এএম, ২০২২-০৩-১৯

নরওয়েতে ন্যাটোর সামরিক প্লেন বিধ্বস্ত

 রাশিয়ার সীমান্তবর্তী দেশ নরওয়েতে শুক্রবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। এসময় প্লেনটিতে চারজন আরোহী ছিলেন। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। নরওয়েজিয়ান সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।

জানা গেছে, মার্কিন প্লেনটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একটি মহড়া চলাকালে হঠাৎ নিখোঁজ হয়। নরওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভি-২২ অসপ্রে মডেলের সামরিক প্লেনটি খারাপ আবহাওয়ার মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় সরু উপত্যকা এলাকায় বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রও নিশ্চিত করেছে, তাদের মেরিন কর্পসের এমভি-২২বি অসপ্রে প্লেনটির সঙ্গে একটি ‘ঘটনা’ ঘটেছে। এর কারণ জানতে তদন্ত চলছে। তবে প্লেনের আরোহীরা এখনো বেঁচে রয়েছেন কি না তা জানানো হয়নি।

বার্তা সংস্থা এপি’র খবর অনুসারে, নরওয়ের উত্তরাঞ্চলীয় বরফ আচ্ছাদিত এলাকা বোডোতে কিছু ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছে নরওয়ের সামরিক বাহিনী। তবে বিরূপ আবহাওয়ার কারণে সেখানে আকাশপথে পৌঁছানো সম্ভব হয়নি।

নরওয়ে কর্তৃপক্ষের ভাষ্যমতে, শীতকালীন পরিবেশে নরওয়েজিয়ান বাহিনীর সঙ্গে প্রশিক্ষণে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রের ওই প্লেন ও এর চার আরোহী। ভয়াবহ শীতল পরিস্থিতিতে কীভাবে সামরিক কার্যক্রম চলবে তার প্রশিক্ষণে এই মহড়ার আয়োজন করা হয়েছিল। আর এর পরিকল্পনা হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই।
সাম্প্রতিক বছরগুলোতে ভি-২২ অসপ্রে মডেলের বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনার মুখে পড়েছে। ২০১৭ সালে অস্ট্রেলীয় উপকূলে এ ধরনের একটি প্লেন বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা নিহত হন। ২০২০ সালের এপ্রিলে অ্যারিজোনাতে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে আরেকটি ভি-২২ অসপ্রে। এতে প্লেনটির ১৯ আরোহী প্রাণ হারান।

রিটেলেড নিউজ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত

সরকারি স্কুলের দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় পশ্চিমবঙ্গের এক মুসলিম পরিবারের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, নিহত ১

সরকারি স্কুলের দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় পশ্চিমবঙ্গের এক মুসলিম পরিবারের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় সরকারি স্কুলগুলোর দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় এক মুসলিম ব্যক্তির পর...বিস্তারিত

১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে

১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে

অনলাইন ডেস্ক: : ভূমধ্যসাগর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ২৯ বাংলাদেশি মিসরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ত...বিস্তারিত

অস্ট্রেলিয়াকে উড়িয়ে রেকর্ড করল বাংলাদেশ: বুকে হাসান-মিরাজ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে রেকর্ড করল বাংলাদেশ: বুকে হাসান-মিরাজ

আন্তর্জাতিক ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ৯ উইকেটে জয়ে বড় অবদান রাখেন দুই বোল...বিস্তারিত

ফিলিস্তিনিদের নির্যাতনের তথ্য বিশ্বের কাছে পৌঁছাতে দিচ্ছে না ফেসবুক-ইনস্টাগ্রাম

ফিলিস্তিনিদের নির্যাতনের তথ্য বিশ্বের কাছে পৌঁছাতে দিচ্ছে না ফেসবুক-ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক: : ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছাতে দিচ্ছে না ফেসবুক ও ইনস্টাগ্রামের ম...বিস্তারিত

গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি বাসিন্দা

গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার অধিকা...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর