শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:৪৩ পিএম, ২০২৬-০৮-১৭
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকার মোহাম্মদ ইছহাকের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢালু এলাকায় গাছ কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন রাশেদা বেগম। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,"হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ নাসির লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আইনী প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited