শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৪১ পিএম, ২০২২-০৩-০৭
পারমাণবিক সাবমেরিন ঘাঁটি নির্মাণ নির্মাণ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির পূর্বাঞ্চলে এটি নির্মাণ করা হবে। সোমবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দেন। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সাতশ চল্লিশ কোটি ডলার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দেশটির প্রতিরক্ষা বাড়ানো ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের কর্মকাণ্ড পর্যালোচনা করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যেই অস্ট্রেলিয়ার সরকার এ সিদ্ধান্ত নিলো।
এর আগে দেশটি মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দেয়।
ল ইন্সটিটিউট থিঙ্ক ট্যাঙ্কের আয়োজিত এক অনলাইন আলোচনায় মরিসন এ পরিকল্পনার কথা জানান। অকাস চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করবে। তিনি বলেন, এখনই সময় নতুন পরিকল্পনার।
প্রধানমন্ত্রী বলেন, পারমাণবিক সাবমেরিন ব্যবস্থা অর্জনসহ পূর্ব উপকূলে দ্বিতীয় ঘাঁটি নির্মাণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। যা কৌশলগত প্রতিরোধ সক্ষমতা বাড়াবে বলেও জানান তিনি। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এমন ঘোষণা এলো।
গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited