চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জোড়া অধিনায়কত্বের পর বড় দুঃসংবাদ পেলেন রোহিত

স্পোর্টস ডেস্ক    |    ০১:৫২ পিএম, ২০২১-১২-১৪

জোড়া অধিনায়কত্বের পর বড় দুঃসংবাদ পেলেন রোহিত


বিরাট কোহলির পরিবর্তে টি-টোয়েন্টি অধিনায়কত্ব পেয়েছিলেন বিশ্বকাপের পরপরই। এরপর হয়েছেন ওয়ানডে অধিনায়ক, একইসঙ্গে অজিঙ্কা রাহানেকে সরিয়ে টেস্টের সহ অধিনায়কত্ব পেয়েছিলেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা। একগাদা ‘সুখবর’ পাওয়ার এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে রোহিত শুনলেন বড় এক দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে খেলা হবে না তার। আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মুম্বাইয়ে দলীয় কোয়ারেন্টাইনে যোগ দেওয়ার নেট প্রাকটিসে চোট পেয়েছেন রোহিত। মুম্বাই থেকেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। ছিটকে যাওয়া রোহিতের পরিবর্তে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়ক প্রিয়াঙ্ক পানচাল।গত ১২ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোনো সফরের আগে চোটে পড়লেন রোহিত। ২০২০ আইপিএলে হ্যামস্ট্রিং চোটে পড়ায় অস্ট্রেলিয়া সফরের প্রথম দুটো টেস্ট খেলতে পারেননি তিনি। রোহিতের পরিবর্তে ডাক পাওয়া পানচাল খুব একটা পরিচিত কেউ নন। তবে গত কয়েক বছরে ভারত ‘এ’ দলের নিয়মিত মুখ গুজরাটের পানচাল। এরই মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতাও হয়ে গেছে গুজরাটি ব্যাটারের। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচের দুটিতে অধিনায়কত্ব করেছেন পানচাল। তিন ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে করেছেন ৯৬,২৪ ও ০ রান। ২০১৬-১৭ রঞ্জি ট্রফিতে গুজরাটের হয়ে ১৭ ইনিংসে ৮৭.৩৩ গড়ে ১৩১০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পানচাল। আসন্ন টেস্ট সিরিজ থেকে রোহিতের ছিটকে যাওয়ায় ভারতের কপালে হয়তো একটু হলেও চিন্তার ভাজ পড়েছে। কারণ ২০২১ সালে টেস্টে এখন পর্যন্ত জো রুটের ১৫৪৪’র পর ১১ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৪৭.৬৮ গড়ে ৯০৬ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ২০১৯ সালের সিরিজ থেকে হিসেব করলে তো টেস্টে রোহিতের ‘বৃহস্পতি’ তুঙ্গে। ঘরের মাঠে সেই সিরিজ থেকে এখন পর্যন্ত ১৬ টেস্টে ৫ সেঞ্চুরিতে ৫৮.৪৮ গড়ে রোহিতের সংগ্রহ ১৪৬২ রান ।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর