চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৫:৩৭ পিএম, ২০২২-০৩-১৫

ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে দেশটির সেনাদের গুলিতে প্রাণ গেছে এক কিশোরসহ তিনজন ফিলিস্তিনির। জানা গেছে, ওই এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতেই নিহত হন নাদের রায়ানসহ আরও দুইজন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) সকালে নাবুলাস শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন ১৭ বছর বয়সী নাদের রায়ান। তার মাথায়, বুকে ও হাতে গুলি লাগে। এ ঘটনায় আহত হন আরও তিনজন ফিলিস্তিনি। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইসরায়েলের সীমান্ত পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেন যে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। তিনি দাবি করেন, একজন ‘সন্ত্রাসী’ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি করলে পাল্টা গুলিতে সে নিহত হয়।

এদিকে, বালাটা এলাকায় অভিযান চালিয়ে আম্মার আরাফাত নামে একজনকে আটক করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, বেশ কয়েক মাস ধরে আরাফাত ইসরায়েলি বাহিনীর কাছে পলাতক আসামি ছিল। তার বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। তার পরিবারকেও হুমকি দেওয়া হয়। তাকে গ্রেফতারের পর দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবিরে নিহত হন আরও এক ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাদের হামলায় মাথায় গুলি লেগে মারা যান ২০ বছর বয়সী একজন। কালান্দিয়া পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরের মূল চেক পয়েন্ট।

এ ছাড়া ইসরায়েলিদের হামলায় ২৭ বছর বয়সী আরও এক ফিলিস্তিনি নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার, পশ্চিম তীরে এক হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণের কাজ করছে। দুই হাজারের বেশি বাসিন্দা থাকবে সেখানে। গত আগস্টে পশ্চিম তীরে এসব বসতি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েল সরকার।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি। পশ্চিম তীরে বর্তমানে প্রায় ছয় লাখ ইসরায়েলি ইহুদির বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হচ্ছে।

রিটেলেড নিউজ

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর