শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:১০ পিএম, ২০২২-০৩-২৯
মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর সক্ষমতা বাড়াতে মার্কিন নৌবাহিনীর ৬টি রাডার-জ্যামিং বিমান জার্মানিতে পাঠাচ্ছে। সোমবার পেন্টাগন এ কথা জানিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইএ-১৮জি গ্রোলার বিমানগুলো “ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য মোতায়েন করা হচ্ছে না।”
তিনি বলেন, “পূর্ব দিকে ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টার সাথে তাল মিলিয়ে এ সব বিমান মোতায়েন করা হচ্ছে।”
কিরবি বলেন, বিমানগুলো ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল এয়ার স্টেশন হুইডবে থেকে সোমবার জার্মানির স্প্যাংডাহলেম বিমান ঘাঁটিতে পৌঁছাবে।
তিনি বলেন, বিমানগুলো এফ/এ-১৮ এর একটি পরিবর্তিত সংস্করণ, এগুলো ইলেকট্রনিক যুদ্ধে বিশেষজ্ঞ, সেন্সর ব্যবহার করে শত্রুর রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে।
পেন্টাগনের মুখপাত্র বলেন, জার্মানিতে বিমানগুলোর সঙ্গে নৌবাহিনীর ২৪০ জন সদস্য থাকবেন।
সোমবার প্রকাশিত এক বাজেট প্রস্তাবে জানিয়েছে, হোয়াইট হাউস ইউক্রেনে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এবং ন্যাটো সদস্য দেশগুলোকে সহায়তা করতে ৬.৯ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনা নিয়েছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited