শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৪৬ এএম, ২০২১-১২-০৯
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বুধবার হেরে যাওয়ার ‘ই’ গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে এখন দলটিকে ইউরোপা লিগে খেলতে হবে। ৬ ম্যাচে বার্সার সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। ১৭ বছরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব টপকাতে ব্যর্থ হলো কাতালানরা। বায়ার্নের বিপক্ষে খেলতে নেমে কখনোই শক্তিশালী মনে হয়নি বার্সেলোনাকে। ৩৪ মিনিটের মাথায় গোল খায় তারা। রবার্ট লেভান্ডভস্কির ক্রস থেকে হেডে গোল করে যান টমাস মুলার। ৪৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান লেরয় সানে। দুর্দান্ত শটে পরাস্ত করেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানকে। প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে যায় জাভির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় গোল করেন বায়ার্নের জামাল মুসিয়ালা। ০-৩ গোলে পিছিয়ে যায় বার্সা। গোটা ম্যাচে মাত্র দু’বার গোলের মধ্যে শট রাখতে পেরেছিল তারা। কিন্তু ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করতে পারেননি ডেম্বেলেরা। ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারিয়ে দেয় বেনফিকা। এই জয়ের ফলে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে তারা। বায়ার্নের সঙ্গে এই গ্রুপ থেকে পরের পর্বে যাচ্ছে পর্তুগালের এই ক্লাব।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited