চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেনকে ৭০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:১৪ পিএম, ২০২২-০৩-০৮

ইউক্রেনকে ৭০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক

ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন প্রদানে সহায়তা করতে দেশটির জন্য ৭০ কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যে পরিস্থিতি তৈরি হয়ে তা কাটিয়ে উঠতেই এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।
বিশ্ব ব্যাংক জানিয়েছে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্রকল্পের অর্থ যোগান দিচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য তিনশো কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে। টানা ১৩ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। রাজধানী কিয়েভের শহরতলি ইরপিনে রুশ সৈন্যরা ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু শহরের প্রশাসন জানিয়েছে, নদীর ওপর বানানো অস্থায়ী সেতু দিয়ে দুই হাজার মানুষ শহর ছেড়ে চলে যেতে পেরেছে।

কিয়েভের কাছে আরেকটি ছোট শহর হোসটোমেলের স্থানীয় সরকার জানিয়েছে, রুটি এবং ওষুধ বিতরণের সময় গুলিতে শহরের মেয়র ইউরি প্রাইলিপকো মারা গেছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোসটোমেল বিমানঘাঁটি এই শহরের কাছেই অবস্থিত। ইউক্রেনের দক্ষিণে মিকোলাইভ শহরটি নতুন করে রুশ হামলার মুখে পড়েছে। ইউক্রেন জানিয়েছে রাতে শহরের আবাসিক এলাকায় কামানের গোলা এসে পড়েছে। শহরটি ক্রিমিয়া এবং ইউক্রেনের সবচেয়ে বড় বন্দর শহর ওডেসার মাঝামাঝি জায়গায় অবস্থিত।

অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন রয়েছে। সেখানে আটকে পড়া হাজার হাজার মানুষ পানি ও খাদ্যের চরম সংকটে পড়েছে। শহর থেকে পালানো একটি পরিবারের সদস্যরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শহরের সর্বত্র মৃতদেহ পড়ে আছে।

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর