শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৯ এএম, ২০২১-০৫-১২
গাজী মোহাম্মদ আবু তাহেরঃ
পাওনা টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির জের ধরে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে দুলা ভাইয়ের হাতে শ্যালক (কফিল) খুন হয়েছেন।
১১ মে (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কফিল উদ্দীন মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায় - গত সোমবার মাতারবাড়ীর উত্তর রাজঘাটে কফিল উদ্দীন তার (দুলা ভাই) রুবেল এর কাছ থেকে তার পাওনা টাকা খোঁজলে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়।
এর সূত্র ধরে হাতাহাতি হলে কয়েকজন কফিলের উপর হামলা করে। এ সময় রুবেল কফিল উদ্দীনকে ছুরি দিয়ে আঘাত করলে মারাত্মক ভাবে আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা কফিলকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যজনক চিকিৎসক চট্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স রেফার করে দেয়।
১১ মে মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় কফিল মৃত্যুবরণ করেন।
নিহত কফিল স্থানীয় মোক্তার আহমদের পুত্র বলে জানা যায়।
এই বিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ জানান-
শালা, দুলা ভাই এর মধ্যে পারিবারিক সমস্যা ছিল। এরপরে কফিল তার দুলাভাই (রুবেল) এর কাছ থেকে পাওনা টাকা খুঁজলে এক পর্যায়ে হাতাহাতি হয়।
পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কফিল মারাত্মক ভাবে আহত হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় কফিল মারা যান।
মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাখাওয়াত হোছাইন বলেন, কথা কাটাকাটির জের ধরে মারামারি সংঘটিত হলে কফিল গুরুতর আহত হয়।
পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামির পালিয়ে যায়।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited