শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৫১ পিএম, ২০২২-০১-১৮
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩২ কোটি এবং মৃতের সংখ্যা ৫৫ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও) এ তথ্য জানিয়েছে। খবর তাসের।
১৭ জানুয়ারি মস্কো সময় ১৮:৩৫টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৩২ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৪২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ৫৫ লাখ ৩৬ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ২৬ লাখ ৬৯ হাজার ৫৪ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে এবং ৬ হাজার ৯১৬ জন প্রাণ হারিয়েছে।
খবরে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। দেশটিতে মোট ৬ কোটি ৪৭ লাখ ২০ হাজার ৬১২ জন আক্রান্ত হয়েছে। এর পর যথাক্রমে ভারতে ৩ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ২৫৩ জন, ব্রাজিলে ২ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৭২৩ জন, যুক্তরাজ্যে ১ কোটি ৫২ লাখ ১৭ হাজার ২৮৪ জন ও ফ্রান্সে ১ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ১৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।
মৃতের সংখ্যার দিক থেকেও যুক্তরাষ্ট্র প্রথম সারিতে রয়েছে। দেশটিতে মোট ৮৪৩,৭১৮ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে। এর পর যথাক্রমে ব্রাজিলে ৬২০,৯৭১ জন, ভারতে ৪৮৬,৪৫১ জন, রাশিয়ায় ৩২১,৯৯০ ও মেক্সিকোতে ৩০১,৩৩৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited