শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:০৮ পিএম, ২০২২-০২-১৭
ব্রাজিলের পাহাড় ঘেরা মনোরম শহর পেট্রোপলিসে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৯৪ জন মারা গেছে।
উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
রাজধানী রিও ডি জেনিরো থেকে ৬৮ কিলোমিটার উত্তরে অবস্থিত শহরটির রাস্তাঘাট মঙ্গলবার প্রবল বৃষ্টিতে নদী’র রূপ নিয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে বাড়ি-ঘর।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি ছাড়াও এখনও নিখোঁজ রয়েছে ৩৫ জন। এদের অধিকাংশই পার্বত্য এলাকার বস্তির বাসিন্দা।
রাজ্য সরকার বলছে, অন্তত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরো উদ্ধারের লক্ষ্যে উদ্ধারকারী দল কুকুর, খননযন্ত্র ও হেলিকপ্টারের সাহায্যে জরুরি ভিত্তিতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদিকে বাড়ি-ঘর ধ্বংস হওয়ায় প্রায় তিন’শ লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
গভর্ণর ক্লাইডিও ক্যাস্ত্রো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি এসব এলাকাকে যুদ্ধ ক্ষেত্রের অনুরূপ বলে বর্ণনা করেন।
তিনি জোর উদ্ধার তৎপরতা চালানোর জন্য উদ্ধারকারীদের প্রশংসা করেন।
এদিকে সিটি হল রাজ্যজুড়ে দুযোগপূর্ণ অবস্থা জারি করেছে। এছাড়া সিটি কর্তৃপক্ষ মৃতদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited