শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:৪০ এএম, ২০২১-০৬-০৭
ধূমপান থেকে বিরত থাকুন। কারণ ধূমপানই বহু জটিল রোগ এবং কোভিডে মৃত্যুর প্রবণতাকে ৫০ শতাংশ বাড়িয়ে দেয়। ‘কমিট টু কুইট’ তামাক বিরোধী প্রচারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়িসাস। খবর আনন্দবাজার পত্রিকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং কোভিডে মৃত্যুর ৫০ শতাংশ ঝুঁকি বাড়ে ধূমপায়ীদের। সুতরাং কোভিডে মৃত্যুর ঝুঁকি কমাতে ধূমপান ছেড়ে দেওয়াই শ্রেয়।’ তিনি আরও জানান, শুধু কোভিড নয়, ধূমপান ছাড়লে ক্যান্সার, হৃদরোগ এবং ফুসফুসঘটিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে।
তাই বিশ্বের সমস্ত দেশের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবেদন জানিয়েছে তারা যেন এই প্রচারে অংশ নিয়ে তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হয়। ধূমপান স্বাস্থ্যের কতটা ক্ষতি করে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, উইচ্যাট -এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে সতর্কতার বার্তা ছড়িয়ে দিতে সচেষ্ট হতে হবে বলে জানিয়েছেন তিনি।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited