শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৬:০০ পিএম, ২০২২-০৬-০৬
যুক্তরাষ্ট্রের তিন শহরে বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই ডজন মানুষ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শনিবার রাতে এবং রোববার সকালের এসব বন্দুক হামলায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দেশটিতে কোনভাবেই বন্দুক হামলার ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে এসব হামলার সংখ্যা অনেক বেড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ফিলাডেলফিয়ায় শনিবার রাতে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা থেকে বন্দুক হামলার সূত্রপাত হয়। ওই হামলায় তিনজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। হামলা থেকে বাঁচতে লোকজন পালানোর চেষ্টা করলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, টেনেসি অঙ্গরাজ্যের চাট্টানোগার একটি বারের কাছে মধ্যরাতে একই ধরনের আরও একটি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে।
অপরদিকে স্থানীয় সময় রোববার সকালে মিশিগানের সাগিনাওয়ে অপর একটি হামলার ঘটনায় তিনজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৪০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক হামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটছে। যা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। যা আগের বছর অর্থাৎ ২০২০ সালের তুলনায় ৫২ শতাংশ বেশি। এফবিআইয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, গত বছর ৩০টি অঙ্গরাজ্যে হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ১০৩ জন ও আহত হন ১৪০ জন। ২০২০ সালে ১৯ অঙ্গরাজ্যে ৪০টি বন্দুক হামলা হয়। এতে নিহত হয় ৩৮ জন ও আহত হয় ১২৬ জন। যদিও এসময় করোনার মহামারির কারণে লকডাউনের মতো কঠোর করোনা বিধিনিষেধ জারি ছিল।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited