শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৪৬ পিএম, ২০২২-০৩-০৫
ইউক্রেনের দুটি শহর মারিওপোল ও ভলনোভাখায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক লোকজন যেন নিরাপদে সরে যেতে পারে সেজন্যই এ ঘোষণা।
শনিবার (০৫ মার্চ) বিষয়টি ‘মানবিক করিডোর’ হিসেবে বর্ণনা করে সাড়ে পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতির কথা জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এছাড়াও এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিবৃতিতে বলা হয়, শনিবার, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই বিরতি কার্যকর হবে। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসন থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
এর আগে শহর অবরুদ্ধ করে রাখার পরিপ্রেক্ষিতে মারিওপোল মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘মানবিক করিডোর’ ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন।
এ নিয়ে যুদ্ধের দশম দিনে এসে সাময়িক বিরতি ঘোষণা করা হল রাশিয়ার পক্ষ থেকে।
চলতি সপ্তাহে বেলারুশে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পরে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে একমত হয়েছিল মস্কো। তারই ভিত্তিতে এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited