শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:১২ পিএম, ২০২৬-১০-০৩
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে দুই পাকিস্তানি মুসলমান নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, লাধার গ্রামের কয়েকজন বাসিন্দা সীমান্তের একটি পিলারের কয়েক কদম সামনে যাওয়ার পর বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। কোনও ধরনের সতর্কতা ছাড়াই এ নিন্দনীয় হামলা চালিয়েছে বিএসএফ।
নিহত দুই মুসলিমের নাম আজমত রাসুল ও মোহসিন জুট বলা জানা গেছে। তারা দুজনই লাধার এলাকার জাট্টান ওয়ালি হাভেলির বাসিন্দা। গুলিতে আরও একজন আহত হয়েছেন।
তিনজন নাগরিকই নিরস্ত্র ছিলেন বলে নিরাপত্তা সূত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।। এতে আরও বলা হয়, ভুক্তভোগীরা কেউই সীমান্তের বেড়া পার হওয়ার চেষ্টা করেননি। এ ঘটনাকে সীমান্ত চুক্তি ও নির্ধারিত আইনের লঙ্ঘন বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
অপরদিকে ভারতীয় গণমাধ্যমের একটি অংশ নিহত বেসামরিক মুসলিম নাগরিকদের ‘অনুপ্রবেশকারী’ বলে দাবি করেছে। উক্ত দাবিকে প্রত্যাখ্যান করে পাকিস্তান পক্ষ বলেছে, অপরাধ ঢাকতে ভারত ‘ভুয়া বয়ান’ তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3kja9ptr
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited