শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:১১ পিএম, ২০২২-০৫-১৬
ইউক্রেন সীমান্তে বিশেষ বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে বেলারুশ। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ গোয়েন্দা বার্তায় এ তথ্য জানিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশের পশ্চিমে প্রশিক্ষণ রেঞ্জে বিমান প্রতিরক্ষা, আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে।
এদিকে ইউক্রেনে হামলার জন্য পাঠানো সেনাদের মধ্যে এক তৃতীয়াংশ সদস্যকে হারিয়েছে রাশিয়া। ব্রিটিশ সামরিক গোয়েন্দারা এমন দাবি করেছে। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডনবাস অঞ্চলে রুশ বাহিনী যে হামলা চালাচ্ছে, সেখানেও রাশিয়ার অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। ওই অঞ্চলে যে সময়ের মধ্যে জয়ী হওয়ার পরিকল্পনা ছিল, তা থেকেও অনেকটা পিছিয়ে পড়েছে রুশ সেনারা। বার্লিনে ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাশিয়াকে প্রতিহত করতে কিয়েভ সরকারের প্রতি সমর্থন বজায় রাখা অপরিহার্য।
এক বিবৃতিতে তিনি বলেন, পুতিনকে অবশ্যই ইউক্রেনে একটি অবিচ্ছিন্ন পরাজয়ের মুখোমুখি হতে হবে। রাশিয়াকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধরনের আগ্রাসন আর কখনো ঘটবে না। ন্যাটোর ডেপুটি সেক্রেটারি মিরসিয়া জিওনা বলেন, ইউক্রেনীয়রা এখন রাশিয়ানদের পরাজিত করা এবং যুদ্ধ জয় করার অবস্থানে রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়ার নৃশংস আক্রমণ গতি হারাচ্ছে।
মিত্র ও অংশীদারদের বিলিয়ন ডলারের উল্লেখযোগ্য সমর্থন, সামরিক সহায়তা, আর্থিক সহায়তা, মানবিক সহায়তা ইউক্রেনের জনগণ ও সেনাবাহিনীকে সাহস জোগাচ্ছে এবং এই যুদ্ধে তারা জয়ী হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited