শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:১৪ পিএম, ২০২২-০১-১৯
ভারত শাসিত শ্রীনগরে কাশ্মীর প্রেসক্লাবের দখল নিলো রাজ্য প্রশাসন।অভিযোগ, গত ১৫ জানুয়ারি কিছু সাংবাদিক জোর করে ক্লাবে ঢোকে এবং একটা অস্থায়ী কার্যকরী কমিটির ঘোষণা দেয়।তাদের সঙ্গে কাশ্মীর পুলিশের সশস্ত্র সদস্যরা ছিলেন। তাদের সাহায্যেই তারা ক্লাব দখল করেন। এ বিষয়ে প্রায় তিনশ সদস্যভুক্ত কাশ্মীর প্রেসক্লাব জানিয়েছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্যই সরকার এ ব্যবস্থা নিয়েছে।জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এটা হলো স্টেট স্পনসরড ক্যু। দিল্লির জাতীয় প্রেসক্লাব এবং এডিটরস গিল্ড এই ঘটনার নিন্দা জানিয়েছে।আইনশৃঙ্খলা ভঙ্গের কারণে রাজ্য প্রশাসন ক্লাবের দখল নিয়েছে বলে ১৭ জানুয়ারি এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে জম্মু ও কাশ্মীর প্রশাসন উল্লেখ করে, কাশ্মীর প্রেসক্লাব আর নথিভুক্ত সংগঠন নয়। এর কার্যকরী কমিটির মেয়াদ ২০২১ সালের ১৪ জুলাই শেষ হয়ে গিয়েছিল।
সোসাইটিজ অব রেজিস্ট্রেশন আইন অনুসারে ক্লাবটি নথিভুক্ত করা হয়নি। নতুন কার্যকরী কমিটির জন্য নির্বাচনও হয়নি। ক্লাবের কয়েকজন সদস্য বেশ কিছু ক্ষেত্রে বেআইনি কার্যকলাপ করেছে বলে পুলিশ রিপোর্ট দিয়েছে।এর আগে কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা বন্ধ করার পর প্রেসক্লাবকে আইন অনুসারে নথিভুক্ত করতে বলা হয়। তারা সেই আবেদন করে। এরপর গত ২৯ ডিসেম্বর এবং ১৪ জানুয়ারি রেজিস্ট্রার অব সোসাইটিজ জানায়, কয়েকজন সদস্য নিয়ে পুলিশের বিরূপ রিপোর্ট থাকায় সংগঠনটিকে রেজিস্ট্রেশন দেওয়া যাচ্ছে না।এ বিষয়ে কাশ্মীর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইশফাক তান্ত্রে বলেন, প্রশাসনের আসল উদ্দেশ্য ছিল প্রেসক্লাব বন্ধ করে দেওয়া। তাই তারা জোর করে ক্লাবে ঢোকে। এভাবেই সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাইছে প্রশাসন। কাশ্মীর প্রেসক্লাব ছিল উপত্যকার সাংবাদিকদের একমাত্র গণতান্ত্রিক ও স্বাধীন সংস্থা। সাংবাদিকরাও যথেষ্ট পেশাদার এবং দক্ষ। তারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করবে।এদিকে কাশ্মীর প্রেসক্লাবের রেজিস্ট্রেশন বাতিল করায় তীব্র নিন্দা জানিয়েছেন দিল্লি প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। তিনি বলেন, এটা ঠিক আগের কমিটি নির্বাচন করছিল না। আমাদের আবেদন, সাংবাদিকদের ক্লাবের বিষয়ে সরকার যেন হস্তক্ষেপ না করে। ক্লাব দখল করা, রেজিস্ট্রেশন বাতিল করা ঠিক নয়। এটা নিন্দনীয়। সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited