চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মেসি-এমবাপ্পেদের রুখে দিল নিস

স্পোর্টস ডেস্ক    |    ১১:১০ এএম, ২০২১-১২-০২

মেসি-এমবাপ্পেদের রুখে দিল নিস

লিওনেল মেসির ব্যালন ডি’অর জয় রাঙাতে পারেনি পিএসজি। জায়ান্ট দলটিকে গোলশূন্য ড্রতে রুখে দিয়েছে নিস। ঘরের মাঠে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিসকে আমন্ত্রণ জানায় পিএসজি। লিগে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল পিএসজি। প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে পিএসজি গোলের উদ্দেশ্যে ২২টি শট নিয়ে মাত্র পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। অধিকাংশ সময় ঘর সামলাতে ব্যস্ত নিস মাত্র চারটি শট নিতে পারে; এর দুটি ছিল লক্ষ্যে। চোটের ছোবলে ছয় মাসের বেশি সময় মাঠের বাইরে কাটানোর পর গত রোববার সাঁত এতিয়েনের বিপক্ষে পিএসজির জার্সিতে অভিষেক হয় সের্হিও রামোসের। কোনো সমস্যা ছাড়াই খেলেন পুরোটা সময়। কিন্তু নিসের বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না তিনি। আর ওই ম্যাচেই চোট পেয়ে দুই মাসের জন্য ছিটকে গেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতিতে লিওনেল মেসির দুই পাশে কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়াকে রেখে আক্রমণভাগান সাজান কোচ পচেত্তিনো। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দারুণভাবে এগিয়ে চলা দলটি এ ম্যাচেও আক্রমণাত্মক শুরু করে। তবে প্রথম ভালো সুযোগটা তৈরি করে আগের তিন ম্যাচের দুটিতে হারা নিস। নবম মিনিটে পাল্টা আক্রমণে দূর থেকে কেসপা ডলবেয়ার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। ২৭তম মিনিটে মেসির পাস ধরে এমবাপের নেওয়া ডান পায়ের শট ঝাঁপিয়ে ফেরান নিস গোলরক্ষক। পাঁচ মিনিট পর ফরাসি ফরোয়ার্ড অঁদি দেলোর হেডে এক হাত দিয়ে কোনোমতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান দোন্নারুম্মা। আগের ম্যাচে দলের তিন গোলেই অবদান রাখা মেসি এদিনও শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখেন। যদিও বিরতির আগে উল্লেখযোগ্য সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি তারা। ৩৫তম মিনিটে আর্জেন্টাইন তারকার শট ঠেকিয়ে দেন তারই স্বদেশি গোলরক্ষক ওয়াল্তার বেনিতেস। দ্বিতীয়ার্ধের প্রথম ছয় মিনিটে দারুণ দুটি সুযোগ পেয়েও বেনিতেসের দেয়াল ভাঙতে পারেনি পিএসজি। এমবাপের পাস ধরে ওয়ান-অন-ওয়ানে দি মারিয়ার শট পা বাড়িয়ে ঠেকান গোলরক্ষক। দুই মিনিট পর মেসির পাস পেয়ে নুনো মেন্দেসের শটও ঠেকিয়ে দেন ২৮ বছর বয়সী বেনিতেস। ৫৯তম মিনিটে প্রতিপক্ষের দুর্ভাগ্যের জোরে বেঁচে যায় পিএসজি। কাছ থেকে অরক্ষিত ডলবেয়ার হেড পোস্টে বাধা পায়। ৭৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দি মারিয়ার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খানিক পর প্রতিপক্ষের দুর্বলতার সুযোগে বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। বিনা বাধায় শটও নিতে পারেন তিনি, কিন্তু বল উড়ে যায় আকাশে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইদ্রিসা গেয়ির শটও লক্ষ্যভ্রষ্ট হলে জয়ের আশা মিলিয়ে যায় পিএসজির। ফলে সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর লিওনেল মেসির প্রথম ম্যাচটি রাঙাতে পারেনি পিএসজি

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর