শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:১৩ পিএম, ২০২২-০২-০৯
ইন্দোনেশিয়ার একটি বন্য কুমিরের গলায় আটকা পড়ে টায়ার। গত পাঁচ বছর ধরে সেই টায়ার নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে কুমিরটিকে। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বিশেষজ্ঞরা।
অবশেষে কুমিরটির গলা থেকে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে টায়ারটি। সুলাওয়েসি দ্বীপের পালু শহরের বাসিন্দারা একটি মোটরবাইকের টায়ার গলায় মোড়ানো প্রাণীটিকে দেখতে পান।
এরপর ২০১৬ সাল থেকে বন সংরক্ষণ কর্মীরা নোনা জলের কুমিরটিকে ধরার চেষ্টা করে যাচ্ছিলেন।
কিন্তু ব্যর্থ হন তারা। অবশেষে স্থানীয় এক বাসিন্দা সোমবার (৭ ফেব্রুয়ারি) ৫ দশমিক ২ মিটার (১৭ ফুট) লম্বা কুমিরটি ধরতে সক্ষম হন।
৩৪ বছর বয়সী পাখি বিক্রেতা তিলি প্রাণীটিকে ধরার জন্য টোপ হিসাবে মুরগি ব্যবহার করেছিলেন। তিন সপ্তাহের চেষ্টায় তিনি সফল হন। এরপর ডজনখানেক লোক কুমিরটিকে তীরে এনে তার গলা থেকে টায়ারটি কেটে ফেলেন।
তিলি বলেন, প্রাণিদের আটকে পড়া ও কষ্ট পাওয়া তার ভালো লাগে না। তাই তিনি কুমিরটিকে সাহায্য করেছেন।
কুমিরটিকে টায়ার মুক্ত করতে পেরে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারাও। পরে প্রাণীটিকে আবার পানিতে ছেড়ে দেন তারা।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited