শিরোনাম
স্টাফ রিপোর্টার: | ০৯:৩৫ পিএম, ২০২৬-১১-১৫
ফয়সাল আলম সাগর :
কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ফোন ক্রয়-বিক্রয় এবং আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৫৯টি সচল ও ৭৫টি অচল মোবাইল ফোনের যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম, ৪টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার ও জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) চকরিয়া পৌরসভার তরছপাড়া, নিউ মার্কেট ও হাজেরা মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম পর্যায়ে চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকা থেকে ওবাইদুল হাসান রাকিব (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ডাকাতি মামলার লুণ্ঠিত একটি মোবাইল ফোনসহ মোট দুটি মোবাইল উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া নিউ মার্কেটের টেক মোবাইল শো-রুমে অভিযান চালিয়ে দোকানটির মালিক মো. শিবলু (১৯)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এরপর গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজেরা মার্কেটের ইনফিনিটি মোবাইল হাবে অভিযান চালানো হয়। সেখানে ৪২টি মোবাইল ফোন, ৭৫টি মোবাইলের যন্ত্রাংশ, আইএমইআই নম্বর পরিবর্তনের সরঞ্জাম এবং চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার ও জব্দ করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে চোরাই ও ডাকাতির মোবাইল ফোন এবং ল্যাপটপ কম দামে কিনে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আইএমইআই নম্বর ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পরিবর্তন করত। পরে সেগুলো অধিক দামে বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ধারা এবং দণ্ডবিধির ৪১২/৪১৩ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, অপরাধচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited