শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৫:২২ পিএম, ২০২১-১২-১৪
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার কলকাতায় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নতুন সিনেমার নাম ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। মঙ্গলবার এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।সিনেমার গল্পকার ও পরিচালক কলকাতার পেন্ডুলাম, রক্তরহস্য খ্যাত সৌকর্য ঘোষাল।পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি ইতিহাসের ছাত্র, তাই চাইনি আমার সিনেমায় ইতিহাসে কোনো ভুল থাকুক। অরবিন্দ ঘোষ বা বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে সিনেমায় উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না।ইতিহাসে তারা উপেক্ষিত। ১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন বিপ্লবী সংগঠন যুগান্তর এর বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়টাকে ধরার চেষ্টা করব সিনেমায়।’বাঘা যতীন ও অরবিন্দের চরিত্রে নবাগত অভিনেতারা অভিনয় করবেন। এই দুই চরিত্রে অভিনেতা নির্বাচনে পরিচালক মুখের সাদৃশ্যকে প্রাধান্য দিয়েছেন বলে জানান। সিনেমায় এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করছেন জয়া। এর আগে তিনি সৌকর্যের পরিচালনায় ভূতপরী ও ওসিডিতে অভিনয় করেছেন।ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে ‘কালান্তর’ সিনেমার গল্প। এতে আরও অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited